
**********************
ও-যোন লেয়ারের পরিবেষ্টনেই আটকে রয়েছে সব আশা আকাঙ্ক্ষা
যারা হারিয়ে গেছে বহুকাল আগে।
হারিয়ে গিয়েও রয়ে গেছে পৃথিবীর শেষ আস্তরণে।
একদিন ঠিক ফিরে আসবে অদৃশ্য বৃষ্টি হয়ে ,
ফিরে আসবে সক্রিয় ভূমিকায় ।
সেই স্নায়ুজাগতিক আন্দোলনে
যেখানে ঝর তুলেছিল নতুন স্বপ্নেরা ।
যে স্বপ্নেরা জাগতে না জাগতেই আবার ঘুমিয়ে পরেছিল ,
ঘুমিয়েছিল বহুকাল ।
হয়তো উড়ে গেছে বাষ্প হয়ে দূর আকাশে ,
জমাট বেঁধে আছে ও-যোন লেয়ারের শেষ সীমানায় ।
তারা আবার আসবে ফিরে -
তারা আসবেই -
গোপনে , অথবা প্রকাশ্যে -
আসবেই অকুণ্ঠ বেগবান হয়ে -
সেই জাগতিক স্নায়ুতন্ত্রের পরিমণ্ডলে
যেখানে প্রস্ফুটিত ছিল অগণন আশা-আকাঙ্ক্ষারা ।
প্রত্যাশারা আবার ফিরে আসে
প্রত্যাশারা আবার জেগে ওঠে
যারা বিস্ফোরিত হয়েছিলো মহা-বিস্ফোরণের শক্তি নিয়ে
স্নায়ুর অতি ক্ষুদ্র কণিকায় ।
সময়ঃ ১০/০৬/২০১৭
স্থানঃ লন্ডন
ছবিঃ গুগোল ইমেজ ।
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




