somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিজ্ঞান ও ধর্ম

০৭ ই এপ্রিল, ২০২২ সকাল ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৃষ্টির আদিকালে অর্থাৎ বিজ্ঞানের জ্ঞান থাকার আগে যখন মানুষ আকাশে চাঁদ তারা দেখতো তখন ভাবুক অথবা কবি মন এর সৌন্দর্য বর্ণনা ও নানা উপমায় কবিতা লিখত( কবিমন সর্বকালেই সৃষ্টির সৌন্দর্য অথবা অসৌন্দর্য নিয়ে রূপ উপমায় শব্দ নিয়ে খেলতেই বেশী ভালোবাসে, যেমন – নজরুল লিখেছে “খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে” এখানে কবিত্ব যেমন রয়েছে, তেমনি দর্শন চিন্তাও রয়েছে)।

দার্শনিক নানা প্রশ্নে মস্তিষ্কে ঝর উঠিয়ে দেয় এই মহা বিশ্ব ও সৃষ্টির আদিঅন্ত জানার জন্য । এই দার্শনিক চিন্তাবিদের মধ্যে এক অংশ এই প্রশ্নগুলোর আধ্যাত্মিক সমাধান খোঁজে , আরেক অংশ যুক্তি এবং প্রমাণ খোঁজে । যুক্তি এবং প্রমাণ থেকেই আসে বিজ্ঞান। আর আধ্যাত্মিক মুক্তি অথবা সমাধান থেকে আসে ধর্ম তথা জীবন বিধান, নৈতিক মূল্যবোধের চিন্তা ইত্যাদি। বিজ্ঞান হচ্ছে প্রমাণিত সত্য আর ধর্ম হচ্ছে আধ্যাত্মিক মুক্তি এবং বিশ্বাস, এখানে সত্য কিংবা অসত্য প্রমাণ করার কিছু নেই। কাজেই ধর্ম কখনোই বিজ্ঞানের সংজ্ঞায় পড়ে না।

মানব জীবনে আধ্যাত্মিক মুক্তি, ধর্মীয় বিশ্বাস এবং মূল্যবোধের শিক্ষা খুব প্রয়োজন। তা না হলে মানুষ এ পৃথিবী বহু আগেই ধ্বংস করে ফেলত।মানুষ নামের পশুদের সত্যিকার অর্থে মানুষ করার জন্য ধর্মের ভূমিকা অনস্বীকার্য। সাথে সাথে বৈজ্ঞানিক ভাবে সঠিক প্রমাণাদি সহকারে এই বিশ্বভ্রমান্ডকে জানাটাও খুব জরুরী। তবে ধর্ম এবং বিজ্ঞানের মধ্যে যখনই রাজনীতি প্রবেশ করে তখনই এর সঠিক গুণাগুণ পণ্ড হয়ে যায়। যেমনটি হয়েছে মুন্সিগঞ্জ জেলার স্কুল শিক্ষক হৃদয় মণ্ডলকে নিয়ে। ঐ স্কুলের শিক্ষার্থীদের আচরণে সত্যিই অবাক হয়েছি। মাঝে মাঝে freedom of expression এবং আধুনিক টেকনোলজির অনিয়ন্ত্রিত ব্যবহার বেশ ক্ষতিকারক।

আরেকটি ব্যপার হচ্ছে শিশুকিশোরদের শিক্ষককে অনেক বেশী দক্ষ হতে হয়। যে কোন educational material নিয়ে শিক্ষক যখন কাজ করবেন তখন সেটা অনেক বেশী অরগানাইজ এবং সুচিন্তিত হতে হবে। বিজ্ঞানের ক্লাসে ধর্ম নিয়ে যখনই কথা উঠছে, তখন চিন্তা ভাবনা না করে উত্তর দেয়া উচিত হয়নি । বিজ্ঞান ধর্ম থেকে এসেছে নাকি কোথা থেকে এসেছে – এরকম ফিলোসফিকাল প্রশ্নের উত্তর চট করে বাচ্চাদের সাথে না করাই ভালো। কারণ শিশু -কিশোরদের মন কাদা মাটির মত থাকে। তাদেরকে এখন গঠন করার সময়, সঠিক শেইপ দেয়ার সময়।এতোটুকু ভুল হলে তাদের লার্নিং প্রসেস ভুল পথে যেতে পারে । যাই হোক, ছোট ছোট শিক্ষার্থীদের অবস্থা দেখে মনে হচ্ছে আমাদের ভবিষ্যৎ খুব একটা ভালোর দিকে যাচ্ছে না। তারাই তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তারাই তো দেশের কল কাঠি নাড়াচাড়া করবে এক সময়। তারা এতোটা বেয়াদব হলে কেমন করে হবে!
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০২২ সকাল ৮:৩৪
১৪টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিদায় বন্ধু

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৩ শে মার্চ, ২০২৬ রাত ১০:৫১

ইফতার করে আজ সন্ধ্যের দিকে একটু হাটতে আর চা খেতে বের হয়েছিলাম। বিগত কয়েকদিনের মতোই গিয়ে দেখি চায়ের রেস্টুরেন্ট আজও বন্ধ। উপায় না দেখে ছোট একটা দোকান থেকে মেশিনে তৈরী... ...বাকিটুকু পড়ুন

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৪ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১২

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট এর সত্যতা কতটুকু ?
সাধারণ মানুষ জানতে চায় !




বাংলাদেশ কি বিক্রি হচ্ছে ডা*র্ক ওয়েবে ?
Redlineinvestigation নামে ডা*র্ক ওয়েবের কেবল ফাইলে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস... ...বাকিটুকু পড়ুন

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

×