আমার প্রথম পোস্ট....
২৯ শে জুন, ২০০৬ ভোর ৫:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি আজকে ব্লগে প্রথম পোস্ট করলাম। আশাকরি বাংলা ব্লগ আমার ভালোই লাগবে। আর এই কবিতাটি তাই সবার জন্য উৎসর্গ করলাম।
অপেক্ষা......তোমার সাড়ার
চাইনি তেমন কিছুই
চেয়েছি শুধু
আমার অন্তরের অন্ত:স্থলে
লালিত স্বপ্ন গুলোকে
বিলিয়ে দিতে,
আপনার মাঝে, তোমার মাঝে
এবং তোর মাঝে।
স্বপ্নটাও তেমণ আহামরি
কিছু্ না,
স্বপ্ন শুধু,
একদিন ঘুম থেকে উঠে,
আমাদের সবার প্রত্যাশিত
সকালটাকে দেখা।
যে সকালে,
মায়ের মত এ দেশের
শাসনভার থাকবে না
কোন, দেশদ্রোহী রাজাকারের হাতে।
এই পবিত্র দায়িত্ব
থাকবেনা কোন
অবিবেচক নেতার হাতে
আমার ছোট বুদ্ধিতে,
এর বেশী কিছু চাই না।
আমার চাওয়াতেও
কিছু যায় আসে না।
কিন্তু,
যদি, আপনি চান,
তুমি চাও আর তুই চাস্
তাহলে, আমাদের সকলের
এই পূঞ্জীভুত চাওয়াটাই
একদিন আনবে
সেই সোনালী সকাল।
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০০৬ ভোর ৬:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।
আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব...
...বাকিটুকু পড়ুন
বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[
শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব-
একবার শুধু থামুন।রাগ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫
ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১

১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি...
...বাকিটুকু পড়ুন
দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে...
...বাকিটুকু পড়ুন