কানা ছেলের নাম পদ্মলোচন
পাতালের মহলে নিজেরি মতন
হয়তোবা আমি তুমি সবাই এরকম
আয়নার ছায়াটাতে তীব্র জখম ।
পদ্ম লোচন বলি কৃষ্ণ বালক
শূল নিয়ে খেলা করে জলের শাসক
পাতালের নারী গায় গগনের গান
চাঁদ আর জোছনার দান প্রতিদান ।
আঁধারেতে ছায়া হয়ে নিশাচরে কেউ
জীবনের আসা যাওয়া হতাশার ঢেউ
ইন্দ্র আলোতে কেউ উদ্ভাসিত
প্রার্থী, অপ্সরী, গৃহপালিত ।
হয়তো স্বাধীন কারও বন্দী সে সুখ
তবু পরাধীন তার বন্ধ যে মুখ
স্বপ্নের আলোতে শুধু পথচলা
জমকালো আধারেতে একা কথা বলা ।
কেউ শুধু সাদা বেচে কালো হাতরায়
কুড়ে ঘরে মাটি দিয়ে স্বপ্ন সাজায়
দাম দিয়ে নাম কিনে নিচ্ছে প্রনাম
মাটি শোধ করে তার কাফনের দাম ।
by
hasan zahir & tanvir hossain

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




