somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আসাদ /পারেভজ
আমি পেশায় একজন নগন্য পুরকৌশলী । লেখা লেখির চাইতে পড়তে অনেক বেশি ভাল লাগে । পৃথিবীর রুপ মুগ্ধ করে তাই ঘুরে বেড়াতে অনেক ভালবাসি । সৃষ্টির রহস্য বিমূঢ় করে আর স্রস্টার অস্তিত্বে রয়েছে প্রগাঢ় বিশ্বাস । অনেক বেশি পড়তে চাই....পৃথিবীর রুপ আরও অনেক দেখতে চাই ।

পুরোনো সেই দিনের কথা ভুলবি কিরে হায়... ওসে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়...

২৮ শে জুলাই, ২০১০ রাত ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুরোনো সেই দিনের কথা ভুলবি কিরে হায়...
ওসে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়...

অনেক দিন পর আজ পুরো একটা দিন ছুটির আমেজে কাটালাম.। বিকেলে ডিভিডিতে নাটক দেখতে দেখতে দেখে ফেললাম ''চড়ুইভাতি" । অনেক দিন পর হারিয়ে গিয়েছি সেই পুরোনো স্ম্রতিগুলোতে । চড়ুইভাতির ফয়সাল, সাথী, মারজুকদের সাথে সেই পুরোনো দিন গুলো ঘুরে এলাম । বুয়েটের ক্যাম্পাস, ঘন্টা চুক্তিতে রিক্সাঘোরা আর জীবনের সব সিদ্ধান্ত খেলার ছলেই নিয়ে নেয়া ।
কি চমৎকার সময়ই না ছিল....
অনেক সপ্ন...
শেরাটন , সোনারগাঁর পাশদিয়ে দীঘ্র্ নি:শ্বাস ফেলে যাওয়া... আর মনে মনে বলা- একদিন আমিও...এসি গাড়ীতে বড়লোকের সুন্দরী বউ/মেয়ে দেখে মনে মনে বলা- একদিন আমারও...।

বন্ধুরা সব হারিয়ে গেছে কাজের চাপে । মজার কথা হলো আমরা খুব ঘনিষ্ট তিন বন্ধু একই বিল্ডিং এ বসি। স্বাথ, কাজ আর সংসারের চাপে চেহারা দেখিনা লাস্ট ছয় মাস । চড়ুইভাতির সাথীকে দেখে পুরোনো সময়ের সেই সাথীটিকে যে মনে পরেনি তাও হলফ করে বলতে পারব না...। সুখ-দুখের সেই বন্ধুটি এখনো বিয়েই করেনি... সড়ক ভবনের পাশ দিয়ে যাওয়ার সময় অনেক মনে হলেও বউ দু:খ পাবে জেনে কথা বলিনা ছয় বছর । যদিও অনেক প্রশ্ন আর কথা জমা হয়েই আছে ।
ওয়েস্টিন, শেরাটন , সোনারগাঁর পথে এসি গাড়ীতে সুন্দরী বউ/মেয়ের পাশে বসেও মনে হয় সেই দিন গুলিই অনেক বেশী ভাল ছিল । তাই সেলফোন, ই-মেল আর ফেসবুকের কল্যানে হাজার যান্ত্রীকতার মাঝেও প্রিয় বন্ধুটির স্ট্যাটাস আপডেট অপ্রাপ্তির অনেক বড় পাহাড়ের মাঝে প্রাপ্তির শান্তির সু-বাতাস ।
এভাবেই সময় কেটে যায় ...আর সময়ের সাথে সাথে প্রাপ্তি- অপ্রাপ্তির সংগা বদলে যায় ।

সরি পাঠক, আপনাকে নস্টালজিয়ায় আটকে দেয়ার জন্য । ভালো থাকুন আর বলুন-- শোকর আলহামদুলিল্লাহ ...বেশ ভালোই তো আছি..।

সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১০ রাত ১১:২০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

সিংহাসনের লড়াই: নেকড়ের জয়ধ্বনি ও ছায়ার বিনাশ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৮



“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।

বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে... ...বাকিটুকু পড়ুন

৭১ পরবর্তি বাংলাদেশ ( পর্ব ০৮)

লিখেছেন মেহেদী আনোয়ার, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৩


মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

×