ভুল ব্যাখ্যা :
২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
খিলানের কাছে সোনালি জুতোর ওপরে জুতো রেখে নেতা উঠে এলেন মেহরাবে। সামনাসামনি জায়নামাজ মাড়িয়ে গেলে উপসনারত এক কিশোরের মুখে নেমে এলো অন্ধকার। এ পারঙ্গমতার বিশ্বাস কে তাঁকে যুগিয়েছেন? কিশোরের চোখ গোপনে ভেজানো। মিম্বারে ইথার কাঁপিয়ে তুলছেন নেতাজি। ঈশ্বরের সাক্ষাত নিতে আসা ইল্লারাও কেঁপে কেঁপে উঠেছেন। "প্রার্থনাহীন থাকা অন্যায়, উপসনাহীন থাকা অন্যায়! ...অন্যায়! ....অন্যায়! কবে কার জাত মেরেছো, ভাত মেরেছো -সব পাপ!" দর্শনার্থীরা ফিরে গেল শব-বাহির মত জপতে জপতে -" প্রার্থনাহীন থাকা অন্যায় জাত -মারা, ভাত -মারা"পাপ।" নিশিন্দা-পাতার মত মনে মনে "পাপ " কাঁপতে থাকল তিরতির করে।
নেতার বাড়িতে রিজক চুলায় বসেনি সারা দুপুর। জ্বরতপ্ত কলেমা পড়া দাসীর হাত কেটে গ্যাছে কাপড়ে সাবান ঘসতে গিয়ে।
জোব্বার পকেটে ক্ষুর ছিল; ঈশ্বরের ক্ষুর।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন