আজ শুক্রবার দুপুরে পালং স্কুল রোডে শিক্ষা নিকেতন কর্ম কেন্দ্রীক পাঠ ভবনে অনুষ্ঠিত সম্মেলনের সভাপতিত্ব করেন প্রগতি লেখক সংঘ শরীয়তপুর জেলা কমিটির আহবায়ক প্রবীন লেখক এডভোকেট আলী আহাম্মদ খান। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রগতি লেখক সংঘের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শফিক রহমান। শরীয়তপুরের সাংস্কৃতিক কর্মী ডা: নজরুল ইসলাম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে স্বাগত ভাষন দেন প্রগতি লেখক সংঘ শরীয়তপুর জেলা শাখার কমিটির সদস্য সচিব এডভোকেট সরদার আজিজুর রহমান রোকন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি শরীয়তপুর জেলা শাখার সভাপতি কমরেড শফিউল বাশার স্বপন, উদীচী শিল্পী গোষ্ঠী শরীয়তপুর জেলা সংসদের সভাপতি এম এম আলমগীর, জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক আবু জাহিদ, রথীন্দ্র সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামসুন্দর দেবনাথ, খেলাঘর শরীয়তপুর শাখার আহবায়ক শাহজালাল মিয়া, সাম্যবাদী দলের শরীয়তপুর জেলা শাখার সম্পাদক কমরেড কানাই লাল তালুকদার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি শরীয়তপুর জেলা শাখার সভাপতি কমরেড নুরুল হক ঢালী, উদীচী গোসাইরহাট শাখার সভাপতি চৌধুরী গোলাম মহিউদ্দিন, সুজন-শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আহসান উল্লাহ ইসমাইলী, উদীচী সখিপুর শাখার সাধারণ সম্পাদক জসিম আহমেদ, রথীন্দ্র সাহিত্য পরিষদের সহ-সাধারণ সম্পাদক দেবু প্রসাদ সাহা।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শরীয়তপুর জার্নাল ডট কম এর প্রধান সম্পাদক লেখক সাংবাদিক এডভোকেট আসাদুজ্জামান জুয়েল, শরীয়তপুর জার্নাল ডট কমের সম্পাদক ও প্রকাশক এডভোকেট মুরাদ হোসেন মুন্সী, ইশতিয়াক আতিক খান, অধ্যাপক মাহবুবুর রহমান তালুকদার, সাঈদ মাহমুদ, ইয়াউর রহমান, আফসানা খানম প্রমূখ।
আলোচনা সভা শেষে ১৫ সদস্য বিশিষ্ট প্রগতি লেখক সংঘের শরীয়তপুর জেলা কমিটি গঠন করা হয়। সম্মেলনে এডভোকেট আলী আহাম্মদ খানকে সভাপতি, এম এম আলমগীর, শ্যামসুন্দর দেবনাথ ও শাহজালাল মিয়াকে সহ-সভাপতি, এডভোকেট সরদার আজিজুর রহমান রোকনকে সাধারণ সম্পাদক, এডভোকেট আসাদুজ্জামান জুয়েলকে সহ-সাধারণ সম্পাদক, সাঈদ মাহমুদকে কোষাধ্যক্ষ, এডভোকেট মুরাদ হোসেন মুন্সী ও তারকনাথ কংস বণিককে সম্পাদক মন্ডলীর সদস্য, অধ্যাপক আবু জাহিদ, চৌধুরী গোলাম মহিউদ্দিন, কবি ফণীন্দ্রনাথ রায়, নুরুল হক ঢালী, ইশতিয়াক আতিক ও আফসানা খানমকে কার্যকরী সদস্য নির্বাচিত করা হয়।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৪ দুপুর ২:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


