দেব শিশুর জলবিছানা
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জলবিছানায় ঘুমিয়ে আছে
দেখতে যে দেব শিশু
শান্ত সে যে চোখটি বোজা
বোঝে না সে কিছু।
বোঝে না সে সীমান্ত কি
কাটা তারের বেড়া
বোঝে না সে এ দেশ ও দেশ
মানুষ-জানোয়ারের তাড়া।
জানোয়াররা আসলো গায়ে
করলো শুরু গুলি
জ্বালিয়ে দিলো শেষ সম্বল
জ্বলছে যে ঘরগুলি।
মা বোনেদের করছে তারা
ধর্ষন ও হত্যা
আর্তনাদের শব্দটা কি
শোনেনা বিশ্ব কর্তা?
প্রাণ বাঁচাতে সব যে ফেলে
হলো ঘরের বার
ভয়ের চোটে দেব শিশুটি
হাতটি ধরলো মার।
ছুটছিলো সে হাতটি ধরে
মায়ে সাথে সাথে
ছুটছিলো সে দিক বিদিক
অজানারই পথে।
দেব শিশুটি বোঝে নাতো
মানুষ মানবতা
দেব শিশুটি বোঝে নাতো
হিংসার ব্যাকুলতা।
দেব শিশুটি বোঝে নাতো
বৌদ্ধ মুসলমান
দেব শিশুটি বোঝে নাতো
কেনই নিচ্ছে প্রাণ।
হিংসার আগুনে পোড়ে
গ্রাম, দেশ, মানবতা
হিংসার আগুনে পোড়ে
ফেলে আসা স্মৃতি কথা।
হিংসার আগুনে পোড়ে
ধর্ম আর সমাজ
হিংসার আগুনে পোড়ে
মানুষ আর রহিংগা সমাজ।
গ্রাম পুড়েছে ঘর পুড়েছে
কারন যে নাই জানা
চির নিদ্রায় গেছে সে যে
পেতে জলবিছানা।
হিংসাটাও থেমে যাবে
থামবে যে সবকিছু
সেদিন তো আর নিদ্রা থেকে
উঠবে না দেব শিশু।
এই শিশুটির দেশটি কোথায়
গ্রামের নামটি কি?
কে করে তার শাসন জানো
অং সান সুচি!
শান্তিতে পায় নোবেল সে যে
গ্রাম উজার করে
সেই দেশেতে নিরিহ মানুষ
জানোয়ারে খায় মেরে।

সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১

এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা...
...বাকিটুকু পড়ুনগাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন