৩০ মার্চ ২০১২ শেষ রাতে আমার মা রওশনারা বেগম পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদের ছেড়ে চলে যান।
এর পর দীর্ঘ দিন পার করে ফেলেছি, কিন্তু মা হারানোর ব্যাথা ভুলতে পারিনি, আর জীবনে পারবো বলেও মনে হয় না। তবুও জীবন জীবনের নিয়মে চলতে থাকে।
এমনি একদিন ০৬ সেপ্টেম্বর ২০১৪ তারিখে আমি বাবা হয়েছি। নিজের মেয়েকে কোলে নিয়ে আমি যেন আবার আমার মাকেই ফিরে পেয়েছি। আজ ০৬ সেপ্টেম্বর ২০১৭ আমার আরেক মা রওশন আসাদ প্রিয়ন্তী তিন বছর পূর্ণ হলো। সে আজ চার বছরে পা দিয়েছে।
আমার মা যেভাবে আমাকে শাসন করেছে, পথ দেখিয়েছে, সতর্ক করেছে, আদর করেছে আমি তার সব কিছু পাই আমার ছোট্ট প্রিয়ন্তীর কাছ থেকে। সে আমাকে আমার মায়ের মতই বাবা বাবা বলে ডাকে। আমার মা আমাকে জুয়েল নামে খুব কমই ডেকেছে, বাবাই ডেকেছে বেশি। প্রিয়ন্তীর আদর আমাকে আমার মায়ের কথাই বার বার মনে করিয়ে দেয়।
আমার মায়ের জন্য সকলে দোয়া করবেন তিনি যেন বেহেস্ত নসীব হন এবং আমার প্রিয়ন্তী মায়ের জন্য দোয়া করবেন সে যেন মানুষের মত মানুষ হতে পারে।


সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



