আর কতটা লাশ পড়লে
কাতুকুত দেয়ার পরেও তোমার দাত বের হবে না?
আর কতজন পঙ্গু হলে
তোমার মনে হবে দেশে বিকলাঙ্গর সংখ্যা বেড়ে যাচ্ছে?
আর কতটা জোড়ে চালালে
তোমার মনে হবে চালক বেপরোয়া গাড়ি চালাচ্ছে?
আর কতটা বলার পরে
তোমার মনে হবে এখন নির্লজ্জের মত চালকের পক্ষ নিচ্ছ?
আর কতটা প্রতিবাদ হলে
তোমার মনে হবে এবার পদত্যাগ করে কেটে পড়াই ভালো?
আর কতটি হাত কাটার পরে
তোমার মনে হবে চালকদের টুটি চেপে ধরার সময় এসেছে?
আর কতটা বুকে চাপ পড়লে
তোমার মনে হবে চাপটা যেন নিজেরই বুকে লাগলো?
আর কতটা নিচে নামার পরে
তোমার মনে হবে এখন অধমের মত কাজ করছো?
আর কতটা লজ্জা দেয়ার পর
তোমার মনে হবে তুমি বেহায়ার মত আচরণ করছো?
আর কত মানুষ মরলে
তোমার মনে হবে ছোট্ট দেশটির জন্য যথেষ্ট হয়েছে?
প্রশ্নগুলো সহজ, আর উত্তরটাও জানা
উত্তর দিতে বাধ্য নও, দিলেও নেই মানা।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৮ রাত ১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


