somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুমি আর নেই সে তুমি!!!

২৪ শে জুন, ২০১৩ রাত ৩:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আষাঢ়ের প্রথম সপ্তাহ চলছে...
গ্রীষ্মের দাবদাহ পেরিয়ে আর আম-কাঁঠাল পাকা গুমোট গরম ছাপিয়ে যখন নামছে স্বস্তির বৃষ্টি।
কিন্তু হায়! আষাঢ়ের বরষন শুধু প্রকৃতি আর মানব শরিরেই শান্তি আনতে পারছে, এদেশের রাজনীতি এবং রাজনীতি প্রিয় মানুষের মনে শান্তি আনতে পারছে না! পারবেই বা কি করে? এদেশের প্রকৃতি বৈচিত্রময়, রাজনীতি নয়! এদেশের প্রকৃতিতে গ্রীষ্ম পেরিয়ে বর্ষা আসে কিন্তু রাজনৈতিক পালা বদল সেই একই ভাঙ্গা রেকর্ড! একই তালে, একই সুরে বারবার বেজে যাওয়া একই উৎকন্ঠা। নির্বাচন নিয়ে একই অনিশ্চয়তা! বৈচিত্রহীন এ রাজনীতিতে গ্রীষ্মের পর শুধু গ্রীষ্মই আসে বর্ষা আসে না!
রাজনীতির এ চিরন্তন হতাশা নিয়েই বারান্দায় দাড়িয়ে বৃষ্টি দেখছিলাম। বাহিরে ঝুম বৃষ্টি। বৃষ্টি ভেজা বাতাস আমাকে করছে শিতল, বাতাসের ঝাপটায় ছুটে আসা বৃষ্টি ফোটা আমাকে করছে শিহরিত। আমি হাত বাড়িয়ে বৃষ্টি ছুই, ভিজি। রুমে বেজে চলছে, ভেসে আসছে হৈমন্তি শুক্লার গান-
♫♪ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুয়ো না,
আমার এতো সাধের কান্নার দাগ ধুয়ো না,
সে যেন এসে দেখে,পথ চেয়ে তার কেমন করে কেঁদেছি ।।
দোহাই গানের বীণা,মনকে ভরে তুলো না, ।।
দেখেই তাকে ব্যথার এ গান ভুলো না,
সে যেন এসে শোনে,তার বিরহে কী সুর আমি সেধেছি ।।
ক্লান্ত প্রদীপ ওগো,হঠাৎ আলোয় ফুটো না,।।
দেখেই তাকে উজল হয়ে উঠো না,
সে যেন এসে জানে,কোন আঁধারে এ রাত আমি বেঁধেছি ।।♫♪
হঠাৎ করে বৃষ্টি আমার কাছে দৃষ্টি কটু হয়ে ওঠে! আমি ভাবি, বৃষ্টি যদি আমার চোখের পাতা ছুয়ে দেয়? গনতন্ত্রের জন্য, একটি সুষ্ঠ নির্বাচনের জন্য আমার সাধের আবেগের দাগ ধুয়ে দেয়? বৃষ্টি যদি সুষ্ঠ নির্বাচনের জন্য তত্বাবধায়ক সরকারের পথ চেয়ে কান্নার আকুতি মুছে দেয়?
যদিও ইতিমধ্যেই ৪ টি সিটিতে দলীয় সরকারের সময়েই সুষ্ঠ নির্বাচন হয়েছে। কিন্তু দোহাই গনতন্ত্রের মুলা, মনকে ভরে তোলা যাবে না, দেখেই তাকে ব্যথার আশংকার গান ভোলা যাবে না। সরকারের দমনে ক্লান্ত প্রদিপ, এ হঠাৎ আলোয় ফোটা যাবে না। ৪-০ ফল দেখেই উজ্জল হয়ে ওঠা যাবে না।

হঠাৎ করে অসহ্য হয়ে ওঠা বৃষ্টি আর বৃষ্টির গান থেকে বাঁচতে আমি চলে যাই রুমে। গানের প্লে লিস্ট চেন্জ করে সব সময়ের প্রিয় শচীন দেব বর্মন সিলেক্ট করেই হাতে নিয়েছি দৈনিক পত্রিকা। বাহিরে ঝুম বৃষ্টির শব্দ, রুমে চলা মৃদু স্বরে বেজে যাওয়া গান পাশে রেখেই আমি পড়ে চলছি- শনিবার গণভবনে রংপুর জেলা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির তত্ত্বাবধায়ক সরকার-বিষয়ক দাবি প্রসঙ্গে বলেছেন, "অনির্বাচিত কোনো সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে না। তত্ত্বাবধায়ক সরকার এসে একবার নির্যাতন-অত্যাচার চালিয়েছে। বিরোধীদলীয় নেতা ও আমাকে জেলে পাঠিয়েছে।"
তিনি আরো বলেন, "এর আগে তারা তিন মাসের জন্য ক্ষমতায় এসে দুই বছর পার কেরছে। আরেকবার ক্ষমতায় আসলে তিন বছর নয়, কেয়ামত পর্যন্ত থাকবে।"
আমি দীর্ঘশ্বাস ছাড়ি। প্লেয়ারে তখন বেজে চলছে-
♫♪তুমি আর নেই সে তুমি. তুমি আর তুমি আর তুমি আর নেই সে তুমি। জানি না জানি না কেন এমনও হয়, তুমি আর নেই সে তুমি.♫♪
আমি ভাবছিলাম- শচীনজি, তুমি আসলেই গ্রেট। তুমি, তোমার সৃষ্টি আজো প্রাসংগিক। তুমিরা কখনোই আর সেই তুমি থাকে না। আগেও না, এখনো না এমনকি ভবিষেৎও থাকবে না!
একসময় যিনি তত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিলো, প্রচার করেছিলো তত্বাবধায়ক সরকার তার ব্রেইন চাইল্ড। 'নির্যাতক' সেনা-সমর্থিত সরকার ক্ষমতা দখলের পরও যিনি তাকে নিজেদের 'আন্দোলনের ফসল' হিসেবে আখ্যায়িত করেছিলো। ক্ষমতায় গিয়ে তাদের সকল কর্মকাণ্ডের বৈধতা দেবেন মর্মেও ঘোষণা দিয়েছিলো, যেই তিনি। তিনি আর নেই সে তিনি।
তবে দিনবদলের কথা বলে ক্ষমতায় আসা প্রধানমন্ত্রীর এতটুকু বদল হয়তো সহজেই মেনে নেয়া যায় কিন্তু মেনে নিতে কষ্ট হয় তার ব্রেইন চাইল্ডকে তিনিই যখন জনমতকে উপেক্ষা করে হত্যা করেন। কিসের স্বার্থে? এর মাঝে কি দুরভিসন্ধি লুকিয়ে আছে?
আজ তিনি তত্বাবধায়ক বাতিলে নির্যাতন-অত্যাচার, জেল-জুলুম আর কেয়ামতের ভয় দেখান। অথচ তার আন্দোলনের ফসলের নির্যাতন-অত্যাচার, জেল-জুলুমের দায় কি অবলিলায় এড়িয়ে যান। এ দায় তিনি এড়াতে পারেন না। তার আন্দোলন ফসলেই সেনা সমর্থিত সরকার ৩ মাসের জন্য ক্ষমতায় এসেছিলো আর তার সকল কাজের বৈধতা দেবার ঘোষনাতেই তারা দুই বছর পার করার সাহস পেয়েছিলো এবং এখনো নিরাপদে আছে! এ দায় বদলে যাওয়া তিনি কিভাবে অস্বীকার করবেন?

দেশের সর্বোচ্চ রাজনৈতিক ব্যক্তির দূর্বল নৈতিক অবস্থানের হতাশায় ছুড়ে ফেলি পত্রিকা!
বাহিরে তখনো বৃষ্টির শব্দ, প্লেয়ারে তখনো বেজে চলছে-
♫♪তোমার চোখেরও পাতা নাচে না
নাচে না আমারো পথ চেয়ে
তোমার পায়ে পায়ে মল বাজে না
বাজে না আমারো সাড়া পেয়ে
হাসো না হাসো না সে হাসি মধুময়
তুমি আর নেই সে তুমি♫♪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×