somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই ছেলে, তোমার চেন খোলা...!!!

০১ লা জানুয়ারি, ২০১৪ ভোর ৫:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্কুল থেকে ফিরছিলাম। হঠাৎ পিছন দিক থেকে মেয়েলি কন্ঠে কানে ভেসে আসলো ''এই ছেলে তোমার চেন খোলা''। হতবম্ব হয়ে তাকালাম, রিকশার ওপোরে রিতিমত ছোট-খাট ভীড়। বেশী নয় মাত্র চার জন। সবাই খিল খিল করে হাসছে। সবাই স্কুল ড্রেসে। মেয়েগুলিও বাসায় ফিরছে। রিকশাটা ঠিক পাস কাটাবার সময় খিলখিলানি চেহারা নিয়ে এক মেয়ে আমার দিকে তাকিয়ে পুনরায় আবৃতি করল ''এই ছেলে তোমার চেন খোলা''। আমি যতটা হতবম্ব ঠিক ততটাই অপমানিত ও বিস্ময় চোখ নিয়ে তাকালাম। ইতমধ্যে রিকশা বেশ সামনে চলে গেছে। কিন্তু হাসির শব্দ এখনও আমার কানে আসতেছে। হাসির শব্দটা মলিন হতে হতে এক সময় হারিয়ে গেল। তবুও আমার কানে একটানা হাসির শব্দ ও এই ছেলে তোমার চেন খোলা বাক্যটি কাটার মত বাজতে লাগল।

এর মধ্যেই কখন আমার ব্রেইন আমার হাত কে হুকুম করেছে, হাত আমার স্কুল প্যন্টের এক বিশেষ জায়গা থেকে ঘুরেও এসেছে। এই সবই ঘটে গেল মাত্র কয়েক সেকেন্ড সময় নিয়ে।

ভাবছি। কেন এইভাবে বলল? ভাবতে ভাবতে চারদিকে একবার নজর চালিয়ে নিলাম। রাস্তা স্বাভাবিক। নিজেকে খুবই অসহায় ও অপমানিত মনে হচ্ছে। কেন যে এই রাস্তা দিয়ে আসতে গেলাম? ভেতরের রাস্তা দিয়ে গেলেই ভাল হত। রাগে নিজের মাথার চুল নিজের ছিরতে ইচ্ছা হচ্ছে। নিজেকে বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টায় এখন আমি ব্যাস্ত। কোনভাবেই নিজেকে শান্ত করতে পারছি না। অশান্ত, এলোমেলো, ক্ষত ও উদাস মন নিয়ে নিজেকে কোন মতে টানতে টানতে নিয়ে চললাম বাসার দিকে।


ত্বারা আছে। বাসায় গিয়ে খাব তারপর মাঠে যেতে হবে। সময় পার হয়ে যাচ্ছে। একটা কথা মনে পরে গেল- This is a dream, Nothing without a dream.

বাসায় গিয়ে ব্যাগ রেখে, জামাকাপর ছেরে দ্রুত হাত-মুখ ধুয়ে খেয়ে নিলাম। প্রতিদিনের মত খওয়া শেষ করে কিছুক্ষন টিভির সামনে বসলাম। টক-শো চলছে। কিছু লোক বসে বসে বক বক করছে। একজন টাক মত লোক বলল, কিছু কথার মানে আপনি আপনার মত ধরলে হবে না, একই কথার বিভিন্ন মানে হয়, আপনাকেই খুজে নিতে হবে কোন কথার কোন মানে।

আর বসলাম না। দ্রুত উঠলাম, ব্যাগ থেকে বল বের করে মাঠে যেতে হবে, ব্যাগ থেকে বল বের করতে গিয়ে আবিষ্কার করলাম ব্যাগের সবচাইতে উপরের চেনটাই খোলা।
কানে বাজতে লাগলো- ''খিল-খিল হাশি আর, এই ছেলে তোমার চেন খোলা''
আর তখনই মনে পরল ও মুখে বির বির করলাম ''কিছু কথার মানে আপনি আপনার মত ধরলে হবে না, একই কথার বিভিন্ন মানে হয়, আপনাকেই খুজে নিতে হবে কোন কথার কোন মানে''
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×