somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উন্নয়নের দাবি ও দেশের আসল চিত্র

১৯ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিশাল উন্নয়নের কথা ও দাবি যে সরকার ই ক্ষমতায় থাকে সেই সরকার ই করে এবং যে কোনো সরকার কিছু দৃশ্যমান কিছু উন্নয়ন করেও থাকে। বর্তমান সরকার তার ব্যাতিক্রম না । উন্নয়ন মানে শুধু কিছু লোক দেখানো মেগা প্রকল্প না, কারণ কোটি কোটি টাকা বৈদেশিক ঋন ও দেশের অভ্ভন্তরীন সম্পদ বিনিয়োগে মেগা প্রকল্প করা উন্নয়নের একটা মাত্র দিক যা ইন্ফ্রাস্ট্রাকচার্ ডেভেলপমেন্ট নামে পরিচিত । শত শত কোটি টাকা ঋন নিয়ে এইরকম উন্নয়ন প্রকল্প করা শুধু দেশের স্বার্থে না কমিশন লাভের ও একটা বেপার থাকে ।প্রকল্প সংশ্লিষ্ট আমলাদের লাভের পাল্লা ভারী হয় । দেশের বেসরকারি খাতের উন্নয়ন ও কর্মসংস্থান যেমন গার্মেন্টস, ও বিভিন্ন খাতে কাজের সুযোগ হলেও বেতন ও জীবনযাত্রার বায়ের মধ্যে ভারসাম্য কম । উচ্চ বেতনের জন্য তাই গার্মেন্টস শ্রমিকেরা আন্দোলন করছেন ।সাধারণ মানুষেরা খুব কষ্টে আর কঠিন অবস্থার মধ্যে দিনাতিপাত করছেন ।কিছু মানুষ নুতন বাড়ি গাড়ি করছেন যাদের আয়ের উৎস সবাই বুঝে ।

একটা দেশ তখনি উন্নত হয় যখন মানুষের
১। জীবন যাত্রার ম্যান উন্নত হয় ( আমাদের দেশে সব কিছুতে ভেজাল, রাস্তায় জীবনের নিশ্চয়তা নেই , জনদুর্ভোগ এর কোনো প্রতিকার নেই , পরিবহন ব্যবস্থা মাফিয়াদের দখলে,বায়ু দূষণে পৃথিবীর মধ্যে অন্যতম , রাস্তায় জ্যাম ও দুর্ভোগ ,সাধারণ মানুষের কোনো মূল্যায়ন নেই, গ্যাসের বিদ্যুতের দাম বাড়ছেই জনগনের কথার কোনো দাম নেই কারণ তাদের ভোটের আর প্রয়োজন নেই প্রশাসন আর দলীয় লোকেরা সেই কাজ ১০০ ভাগ সুষ্ঠ ভাবে করে দেখিয়েছেন )

২। ঘুষ দুর্নীতি মুক্ত সুশাসন বজায় থাকে (ঘুষ ছাড়া অফিসে পাওয়া মুশকিল, দুদকের দুই একটা অভিযানে ঘুষ বন্ধ হবে না , এইক্ষেত্রে সরকারের কথা শুধু আশ্বাসের মতো, মাদক ,পুলিশের দুর্নীতি ,সরকারি কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতা , ব্যাংকার টাকা লুট সব কিছুই এখন আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি )

৩। মানুষ সুখী মনোভাবাপন্ন হয় : ( মানুষ খুব অসুখী যদিও মুখফুটে বলার মত পরিবেশ নেই একধরণের ভীতিকর পরিবেশের কারণে )
৪। জবাবদিহিতা ও বিচার ব্যবস্থা উন্নত থাকে ( সরকার আইন করে জবাবদিহিতা ও সুস্থ স্বাধীন বিচার ব্যবস্থা নিজের নিয়ন্ত্রণে রেখেছে , সরকারের কথা মেনে না চললে প্রধান বিচারপতিকে দেশ ছাড়তে হয় )
৫। শিক্ষাব্যাবস্থা ও কর্মসংস্থান দুর্নীতি মুক্ত হয় ( প্রশ্ন ফাঁস এখন স্বাভাবিক ঘটনা যা আগে এমন মহামারী আকারে দেখা যায় নাই।ঘুষ ও কোটার ছকে না পড়লে চাকরি পাওয়া যায় এই আশা খুব কম । চাকরি মানে এখন টাকার খেলা যে বেশি দেবে সেই চাকরি পাবে, সিলেক্টেড অনির্বাচিত এমপি, আমলারা টাকার বিনিময়ে চাকুরী বিক্রি করে )

বাংলাদেশ এখন গনত্রান্ত্রিক দেশের "রাতে ভোট" বাক্স পূরণের রোল মডেল । বেকারের সংখ্যা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি ।মহা উন্নোয়নের প্রচার এতই অন্তসার শূন্য যে জনগণ এখন ভোট কেন্দ্রেও যেতে চায় না । উন্নয়ন সাধারণ মানুষের যতটা না হয়েছে তারচেয়ে কিছু দলীয় লোক ও কর্মকর্তা ধনী হয়েছে। ফার্মারস ব্যাঙ্ক , বেসিক ব্যাঙ্ক ,সোনালীব্যাংক,বাংলাদেশ ব্যাঙ্ক গুলোতে মেগা কেলেঙ্কারি হলেও তেমন দৃশ্যমান শাস্তি কারোই হয়নি ।ব্যাঙ্ক গুলো তাদের পুঁজি হারিয়ে সাধারণ মানুষদের ঋন দিতে প্রায় অক্ষম ।উন্নত দেশ হলে এইসব ঘটনার সুষ্ঠ বিচার হতো।চিহ্নিত ইয়াবা ব্যাবসায়ীরা আত্মসমর্পণ করে এখন কারামুক্ত , তাদের আগের সব পাপ ধুয়ে গেছে ।
উন্নয়ন মানে কিছুলোকের ফুলেফেঁপে বিদেশে টাকা পাচার না , উন্নয়ন মানে দেশের সার্বিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা ।মানুষের মনে দেশের শাসন ব্যাবস্থার প্রতি আস্থা ও সহযোগিতা মূলক মনভাব থাকা । দলকানা লোকেরা যতই উন্নয়নের ফিরিস্তি দিক না কেন সাধারণ মানুষ সব কিছু তাদের ব্যাক্তিগত অবস্থা ও দেশের সার্বিক অবস্থার প্রেক্ষিতে বিচার করবে ।উন্নয়ন উন্নয়ন বলে কারো প্রচারে বোকার মত, মানুষ দেশ সিঙ্গাপুর হয়ে গেছে এই কথা মেনে নেবে না । তাই সুশাসন প্রতিষ্ঠা ও দেশের সার্বিক অবস্থার প্রকৃত উন্নয়ন না হলে মানুষ সরকারের প্রতি আস্থাশীল হবে না তা যে সরকার বা যে দলই হউক না কেন ।

সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:২০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ কাঙ্ক্ষিত বৃষ্টি

লিখেছেন ইসিয়াক, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১১:০৬




বিরহকাতর মেঘদল
অবশেষে সকল অভিমান ভুলে
ঝরছে একটানা বাদলধারায়।

অবসন্ন মৃত্তিকা
বহু প্রতীক্ষিত আলিঙ্গনে
আহ্লাদে আকুলায়।

শীতল অবগাহনে চক্ষে নামে আনন্দাশ্রু
স্বাগতম স্বাগতম হে ধারাপাত!
ঝরো অবিরাম।
বৃষ্টির জলধারা বয়ে চলুক নিরন্তর !

পূর্ণ আবেগে
সৃষ্টি সুখের উল্লাসে
মেতে উঠি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

×