স্বাধীনতার পরে বাসন্তীর কাপড়ের অভাবে জাল পড়া সেই বিখ্যাত ছবি আর রং দে বাসন্তী যেমন একজিনিস না তেমনি প্রেস ক্লাবে বা পার্টি অফিসে বসে সংবাদ সম্মেলন , প্রেস রিলিজ আর গণআন্দোলন এক জিনিস না । জনগণ সচেতন ছিল আছে কিন্তু রাজনৈতিক নেতাদের উপর তাদের বিশ্বাস আর শ্রদ্ধা এখন আর আগের মতো নেই । তাছাড়া হামলা মামলার ভয় , জনগনের বন্ধু পুলিশের ভয় , রাস্তায় উন্নয়নের সাথে উন্নীত দুর্ঘটনার ভয় , গুমের ভয়, নেতাদের রক্ত চক্ষুর ভয় সব ভয় মিলে মিশে এক অনাস্থা আর অবিশ্বাসের যে আবহ তৈরি হয়েছে যে সেই বেড়াজাল থেকে আশু উত্তরণের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না । মানুষ তাই এখন ভোট দিতেও যেতে চায় না , কিলাভ যা হবার তা তো হবেই আর না হলেই বা জনগনের কি ?
একটা সময় ছিল কবি ও বিদ্রোহী হয়ে লিখতে পারতো ভাত দে হারামজাদা না হলে মানচিত্র খাবো ।আর এখন বিপ্লবী বিদ্রোহীরা বেড়ালের মতো মিউ মিঁউ করে পিঠ বাঁচিয়ে বলে আমি তো কারো সাথে পাঁচে নেই ভাই । নচিকেতার ভাষায় বলে এই বেশ ভালো আছি
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৯ রাত ১১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




