somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোর'আন কি দাসপ্রথাকে সমর্থন করে না?

১১ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'‌আমার ব্লগে' পোস্ট করা আমার একটি লেখার কমেন্টে কয়েকজন নাস্তিক অযাচিতভাবে ইসলাম ও দাসপ্রথার সুসম্পর্ক আবিষ্কার করতে মরিয়া হয়ে পড়ে। তাদেরই একজনের অশালীন মন্তব্যকে শালীন ভাষায় উপরে উল্লেখ করেছি। এদের মাথায় ভয়াবহ গণ্ডগোল আছে। ইতিহাসকে দেখতে হয় ইতিহাসের জায়গা থেকে। এরা সেটা পারে না। আজকের বস্তুবাদী সমাজের বস্তুবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে ১৪০০ বছর আগের একটি সমাজে মাত্র কয়েক বছরের ভেতরে ঘটে যাওয়া এক মহাবিপ্লবকে ধারণ করা অসম্ভব। এখানেই এদের সমস্যা।
আল কোর'আনের অনুবাদগুলোতে অনেক আয়াতে দাস শব্দ ব্যবহার করলেও শব্দটি দাস অর্থে ব্যবহৃত হয় নি। ক্রীতদাসের আরবি হচ্ছে রাকাবাত, যাকে কোর'আনে অস্বীকার করা হয়েছে। অন্যদিকে কোর'আনে যেটাকে স্বীকার করা হয়েছে তা হচ্ছে মালাকাত আয়মান, যার অর্থ অনেকে দাস করে থাকলেও প্রকৃতপক্ষে মালাকাত আয়মান হচ্ছে সেই ব্যক্তি যে বা যারা ন্যায়সঙ্গতভাবে, স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে নিজেদের ভিতরকার গুণ, যোগ্যতা, প্রতিভা সবকিছু সহকারে সামর্থবানের অধীকারভুক্ত হয়।
কিন্তু এই নব্য নাস্তিককূলের অভিযোগ হচ্ছে- কোনো মানুষই নাকি স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে নিজের গুণ, যোগ্যতা, প্রতিভাকে অন্য কারও কাছে সমর্পণ করতে পারে না। এটা নাকি অসম্ভব। আরে ভাই- তুমি তোমার বাবা-মায়ের সেবা কর না? তাদের অানুগত্য কর না? এটা কি দাসত্ব? ইসলাম সেবার কথা বলেছে। এটা মানুষের প্রাকৃতিক-স্বাভাবিক বৈশিষ্ট্য যে, সে পরনির্ভরশীল সামাজিক জীব। সমাজবদ্ধ হয়ে বাচতে হলে পারস্পরিক সেবা বিনিময় আবশ্যক। এই সেবাকে অস্বীকার করলে তো সমাজব্যবস্থাই ধ্বংস হয়ে পড়বে। ইসলাম সেবাকে উৎসাহিত করেছে, সেই সাথে জাতিকে বারবার সেবকদের অধিকার স্মরণ করিয়ে দিয়েছে। ঘাম শুকোনোর আগে শ্রমিকের ন্যায্য মূল্য পরিশোধ করতে বলা হয়েছে। নিজে যা খাও সেবককেও তাই খেতে ও পরতে দিতে বলা হয়েছে। সেবককে দান করতে বলা হয়েছে যদিও সে দান গ্রহণ করতে করতে তোমার চেয়েও বেশি সম্পদশালী হয়ে যায়।
তথাকথিত আলেমরা দাস ও কোর'আনে বর্ণিত সেবকের পার্থক্য না বুঝে হীনম্মন্যতার পরিচয় প্রদান করে বলেন- ইসলামে দাসপ্রথা আছে ঠিকই, তবে জাহেলিয়াতের যুগের তুলনায় তাদের বেশি অধিকার প্রদান করা হয়েছে। মিথ্যা কথা। ইসলাম দাসপ্রথাকে বিলুপ্ত করেছে। যেটা নিষিদ্ধ সেটার আবার অধিকার কীসের? অধিকার তো প্রদান করা হয়েছে সেবকদের। শুধু অধিকারের বুলি নয়, তার বাস্তবায়ন করে সোনার যুগ সৃষ্টি করে দেখিয়েছে ইসলাম। আজকের মতো শ্রমিকের সামনে অধিকারের মুলো ঝুলিয়ে তলে তলে শ্রমিকের রক্ত পান করা হয় নি।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:২৭
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×