
শিশুটির বয়স আট বছর। তার হার্টে একটি বড় ছিদ্র (ভিএসডি) ধরা পড়েছে। জন্ম থেকেই সে এতবড় একটি রোগ বয়ে বেড়াচ্ছে, কিন্তু উপযুক্ত পরিচর্যার অভাবে তার এই রোগটি গত আটটি বছর কেউ ধরতে পারে নি। অবশেষে ভয়ানক ব্যাধিটি সনাক্ত করা হলেও দেখতে দেখতে তিনটি মাস কেটে যায় অপারেশনের অর্থ যোগাড় করতে। যাই হোক, আজ (শনিবার) শিশুটিকে ঢাকা শিশু হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়েছে। ডাক্তার বলে দিয়েছেন- দেরী হওয়ার কারণে অপারেশনের সফলতা-ব্যর্থতা নাকি ফিফটি ফিফটি। যত দ্রুত সম্ভব অপারেশন সম্পন্ন করতে হবে। কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুরতা, শিশুটির রক্তের গ্র“প এবি পজেটিভ হওয়ায় সেই গ্র“পের রক্ত কোথাও পাওয়া যাচ্ছে না, অথচ অপারেশনের জন্য কমপক্ষে তিন ব্যাগ রক্ত প্রয়োজন। কোনো জোরাজুরি নয়, পীড়াপীড়ি নয়, সদ্য প্রস্ফুটিত একটি পুস্পের ন্যায় শিশুটির এই মৃদু হাসি দেখে এবং জীবন-মৃত্যুর মাঝামাঝি দাঁড়িয়ে থাকা বর্তমানকে উপলব্ধি করে যদি এবি পজেটিভ গ্র“পের রক্ত বহন করেন এমন কোনো সহৃদয়বান ব্যক্তি এক ব্যাগ রক্ত প্রদান করেন চিরদিন তার প্রতি কৃতজ্ঞ থাকব।
দয়া করে এই বিজ্ঞপ্তিটিতে কেউ লাইক দিবেন না, কারণ সেটা আমার কোনো কাজে আসবে না
কেউ কমেন্ট করবেন না, কারণ আমি আর ফেসবুকে লগইন করার সময় পাবো না।
সম্ভব হলে শুধু শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।
যোগাযোগ: মোহাম্মদ আসাদ আলী, ০১৭৬১-১২১৯৭১।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



