এই বাংলার শ্যামলীমায় আমি মুগ্ধ,
এই বাংলার রূপ কত যে কোমল কত দারুন স্নিগ্ধ।
এই বাংলার ছবি কত অপরূপ,
মনে হয় চেয়ে থাকি তাঁর মুখ।
এই বাংলা রুপময়ীতার এক ঘাঁটি,
তাঁর মাটি সোনার চেয়েও খাঁটি।
এই বাংলার নদী আর খালে বিলে,
পানকৌড়ি,পাখপাখালি দিনমান স্নান করে।
এই বাংলার রুপালী নদির বুকে,
নৌকা চলে ছলাৎ ছলাৎ ঢেউয়ের তালে তালে।
এই বাংলার ক্ষেত আর মাঠে ঘাটে,
সোনা রং ধান, পাঠ, আঁখ থরে থরে।
এই বাংলার কোমল ঝর্ণা ধারা,
কত মনোহর কত যে পাগল করা।
এই বাংলার পাখি দাকা ভোরে
আযানের সূর শোনা যায় দূরে।
কৃষকেরা ছুটে মাঠের পানে,
মাঠ যে তারা ভরিয়ে তোলে সোনা রং এর ধানে।
এই বাংলার গাছের ডালে ডালে,
দোয়েল, শ্যামা, কোকিল, বাবুই
সুমধুর সূরে ডাকে।
এই বাংলার শোভা নয়নাভিরাম,
চেয়ে আছি, চেয়ে থাকব চিরকাল।
___________________________রেলী'র
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১১ দুপুর ২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



