"ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো" । জানো ? আজ তোমাকে লিখতে বসে গানটির কথা খুব মনে পরছে।সত্যি আজ আমি আকাশের ঠিকানায় চিঠি লিখতে বসেছি ।
হা-হা-হা নিজেকে পাগল মনে হচ্ছে । পাগল না হয় তোমার কাছে একটু হলাম । ক্ষতি কি? মনটা তো একটু হাল্কা হবে । ভাল হউক মন্দ হউক তোমাকেই বলব । আজও তোমায় বলব বলে লিখতে বসেছি ।
তুমি হয়তো জানো না, আজ ছয় মাস ধরে কি অসহ্য যন্ত্রণা সয়ে যাচ্ছি । শত অসহ্য হোক সয়ে আমি ঠিকি যাচ্ছি । এছাড়া উপায় কি বল । হয়ত তুমি পাশে থাকলে কষ্টটা আর একটু কম হত ।
মনে আছে তোমার, ১৬ই জুলাই ২০১০ সকালের কথা ? তোমার কেমন জানি অস্থির অস্থির লাগছিল, সব কেমন জানি অসহ্য হয়ে উঠছিল? হ্যাঁ, ঠিক ঐ সময়টায় আমার জীবনের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাটা ঘটে । আমার জন্যই ছিল তোমার ঐ ঊৎকণ্ঠা ।
আড়াই মাস হাঁসপাতালে কাটিয়েছি । ডাক্তাররা আমার উপর খুবই সন্তুষ্ট কিন্তু আমি নই । আচ্ছা বাদ দাও ডাক্তারের কথা ।
মনে আছে, একদিন তোমার মন কি যেন চাইছিল, মনেপরে ?
হু- আমি জানি,
যে দিন তোমার মনে হতো "দম বন্ধ হয়ে আসছে", সে দিন আমি অসহ্য ব্যাথায় যন্ত্রনায় কাতরাচ্ছি ।
যে দিন তুমি অপলক নয়নে আকাশের দিকে তাকিয়ে থাকো, তুমি জানো না আমি জানি 'তুমি আমার কথা ভাবো ।
যখন তোমার মনে হয় "কিছু ভাল লাগছেনা", তখন আমি তোমার কথা ভাবছি । যখন তোমার মনে হয় "আজকের দিন টা খুব-ই সুন্দর", তখন আমি তোমায় নিয়ে স্বপ্ন সাজাচ্ছি । যখন তুমি গুনগুন করে গান গেয়ে উঠো, তখন আমি তোমায় নিয়ে গান বাঁধছি।
যখন পেট ভরে খাওয়ার পরও তোমার মনে হয় "খাওয়া হয়নি", ভেবে নিয়ও আমার খাওয়া হয়নি । যেদিন তোমার অকারনে ঝগড়া করতে মন চাইবে, বুঝে নিও আমি তোমার ওপর রাগ করে আছি । যেদিন তোমার অকারনে মন খারাপ হয়, বুঝে নিও আমার মন ভালো নেই ।
আমি জানি এখন তোমার মন খারাপ । কারণ !!! বোলতে হবে ??
জানি না কোথায় আছ !!! দেখতে ইচ্ছে হচ্ছে খুব খুব খুব............
যখন তোমাকে দেখতে ইচ্ছে করে তখন তোমাকে নিয়ে লিখা একটা কবিতা আবৃত্তি করি......
"তাহারে আমি দেখিয়াছিনু হৃদয় বৃন্দা বনে.....
জানি না কখন হইল আপন জানি না গো কোন ক্ষনে.....
হৃদয়ের যত গোপন কথা কহিলাম এক মনে.....
মনে হয় যেন অজস্র পথ হাঁটিয়াছি তার সনে.....
কোন সে জনা??
কে দিয়াছে ঠাঁই তার মনে??
রাখিব তাঁরে যতন করে...হৃদয় সিংহাসনে......"
আজ আর না......
শরৎ বাবু'কে খোলা চিঠি দিয়েছিলেন ভূপেন হাজারিকা । আজ আমি দিলাম তোমায়......
মনটা খুব হালকা হয়ে গেল......
কেমন আছো তুমি ??
ইতি
আমার নামটা ও বলে দিতে হবে??!!!
(যা খুশি ডেকে নিও)
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১১ বিকাল ৫:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



