প্রিয় হিমু,
কেমন আছ? সব ঠিক ঠাক মত চলছে তো?
আমি নেই তাই বলে খালি পায়ে হাঁটা ছেড়ে দেবে?
হলুদ পাঞ্জাবীর বদলে সাদা পাঞ্জাবী পরবে?
অনেক আদর যত্নে তোমাকে লালন করেছি...
অনেক ভালোবাসি তোমাকে।
আমার ভালোবাসার মূল্য দিতে হবে না,
শুধু আমার কথা গুলো মনেরেখ।
রূপাকে আমি তোমার হাতে তুলে দিয়ে যেতে পারলাম না।
অনেক লক্ষ্মী মেয়ে রূপা, বিয়ে যদি কখনো করতেই হয় তবে রূপাকেই বিয়ে করো।
না, থাক জোর করে কিছু চাপিয়ে দেয়া ঠিক না। তোমার যা খুশি তুমি করো।
তবে মনে রেখ মহামানবরা কখনো বিয়ে করে না।
তোমারা বাবা কে আমিই বলে দিয়েছিলাম মহামানব হওয়ার মন্ত্র গুলো।
আমার জন্য না হোক, অন্তত তোমার বাবার দিক চেয়ে তোমার হিমুত্ব ধরে রেখ।
তোমার মাজেদা খালামনি কেমন আছে? মাঝে মাঝে তাকে দেখতে যাবে।
তোমায় অনেক স্নেহ করে ঐ ভদ্র মহিলা। পূর্ণিমায় চাঁদ দেখার অভ্যাসটা ছেড়না।
আজ আষাঢ়ী পুর্ণিমা আজ নিশ্চই জোছনা স্নানে যাচ্ছ?
মিসির আলী সাহেব কে মাঝে মধ্যে দেখতে যেও। অনেক বয়স হয়েছে উনার।
উনার সাথে অমীমাংসিত কিছু ব্যাপার নিয়ে আলোচনা করার কথা ছিল।
আরও কত কি বলব বলে ভেবে রেখেছিলাম! সব ভুলেই বসে আছি।
আজ কাল আমার যে কি হয়েছে না, অকারনে চোখ ভিজে যায়।
একটু দুশ্চিন্তায় পরে গেছি, এপারের চিঠি ওপারের মানুষের মনে কি ভাবে পোষ্ট করবো বুঝতে পারছি না। এ ব্যাপারে তুমি কখনো কিছু ভেবেছ? এ ব্যাপারে মিসির সাহেবের সাথে কথা বলে দেখতে পারো। উনি তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানুষ।
এপারে মোবাইল ইন্টারনেট কিছুই নেই। কি যে করি!?
চশমাটায় কুয়াশা জমে গেছে, একটুকরো কাপর খুজে পাচ্ছি না যে চশমাটা পরিষ্কার করবো।
আজ তবে থাক...।।
বি.দ্রঃ একান্তই আমার মনের ভাবনা থেকে লিখার চেষ্টা করেছি। আমার এই লিখার দ্বারা কোন ভাবে যদি হুমায়ূন স্যারের প্রতি অসম্মান প্রদর্শন হয়ে থাকে তবে আমি ক্ষমা প্রার্থী।স্যার কে খুব ভালোবাসি।উনি আমাকে ভাবতে শিখিয়েছেন।
কয়েক দিন ধরে শুধু মাথায় একটা কথাই ঘুর পাক খাচ্ছে যে “হিমু কি তবে চিরতরে হারিয়ে গেছে?”
এই চিন্তা থেকেই এই লিখার জন্ম। যদি ভুল হয়ে থাকে,তবে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



