বড্ড একলা লাগে,
যখন অতীত আসে...
কড়া নাড়ে স্মৃতির বন্ধ দুয়ারে।
খুলে দিই বন্ধ দুয়ার...
স্মৃতি গুলোকে ঝেড়ে মুছে নতুন করে সাজানোর ব্যর্থ চেষ্টায়...
ক্লান্ত হয়ে উঠি অতৃপ্ত আকাঙ্খাখার হাহাকারে।
বড্ড একলা লাগে,
যখন বেজে ওঠে...
টিনের চালে বৃষ্টির ঘুম ভাঙ্গানি,
জেগে উঠি বহুবছরের ক্লান্তি মাখা ঘুম কাতুরে চোখে।
অবাক চেয়ে রই...
ধুলো জমা সবুজ পাতায় বৃষ্টির আছড়ে পড়ায়...
ভিজে যায় শরীর আছড়ে পড়া স্মৃতির অশ্রু ধারায়।
বড্ড একলা লাগে,
যখন হয় না লিখা...
কালির দোয়াত উল্টে পড়ে...
মনের সাদা পাতায়।
কালো পাতায় কালো কলিতে ভাবনা সাজাই...
আঁকি যত সব চঞ্চল ভাবনা গুলো।
ভাবনার কোলাহল থামেনি এখনো...
থামার অপেক্ষায়।
বড্ড একলা লাগে,
যখন কল্পনারা মৃত...
সময় খুবলে খায় কল্পনার পঁচা গলা মাংস।
নিঃশেষ হয় কল্পনা...
বাস্তবতায় চাপা পড়ে কল্পনার অস্থি...
সময় এখনো অপেক্ষায় থাকে...
কোন এক মৃত কল্পনার।
_________রেলী'র

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



