somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাতাল আমি অতঃপর

২২ শে জুন, ২০১৩ সকাল ৮:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মাদক নিয়ে অনুসন্ধানী রিপোর্ট তৈরী করতে গিয়ে শেষে দেখি নিজেই তার খপ্পরে পড়ে গেছি। আমার কয়েকজন যুবদল ও যুবলীগের বন্ধুরা নিয়মিত ফেন্সি ও গঞ্জিকা সেবন করত। তো আমি তাদের সাথে প্রথমে একটু আধটু ফেন্সি সেবন শুরু করলাম। ওমা মাস না পেরুতেই দেখি এক বোতল শেষ করছি প্রতিদিন। আবার সীমান্ত এলাকায় বাড়ী হওয়ায় প্রায়ই সীমান্তে যেতাম এটা সেবন করার জন্য। সেখানে অনেক দাম কম। ধরুন আমাদের এখানে ৩০০ টাকা হলে ওখানে ১২০ টাকা। একটু কষ্ট করে হলেও সেখানে যেতাম।
তো কথা হচ্ছে কোন ভাবেই ওদের সঙ্গ ছাড়তে পারছিলাম না। আর একটা জিনিস ল্যনীয় যে, আমার এক ছাত্রবন্ধু একদিন আমাকে বল্লো একটা কথা বলবো কিছু মনে নিয়েন না। আমি বল্লাম বলো সমস্যা নেই। সে বল্লো আপনার পরিবারে মনে হয আপনিই প্রথম এ লাইনে আসলেন তাই নয় কি? আমি বল্লাম হ্যাঁ ঠিক তাই তবে খুব শিঘ্রী ছেড়ে দেব। সে একটু হেসে চলে গেল।
যাই হোক একদিন আমরা সীমান্ত থেকে একটা বিদেশী মদ নিয়ে আসলাম। ১০০% এ্যালকোহল নাকি তাতে আছে। তো আমরা ৪ জন পান করা শুরু করলাম। বলে রাখা ভালো যে আমিই নতুন আর সবাই পূরানো প্লেয়ার। একজন এক গ্লাস সেবন করে বল্লো কোন সমস্যা নেই। অথচ সে ফোর থেকে চেয়ারে উঠে বসতে যেয়ে পড়ে গেল। আর একজন তো বমি করেই দিল। ২ জন সুস্থ্য বা স্বাভাদিক থাকলাম। আমি ঐ অবস্থায় বাইক চালিয়ে বাড়ীতে গেছিলাম। কোন সমস্যা হয় নাই।
এটা আস্তে আস্তে আমার সহধর্মীনি ল্য করতে লাগল। অনেক রাত করে বাড়ীতে ফেরা তার সাথে ভালো ব্যবহার না করা। উল্লেখ্য আমি আমার বউকে খুবই ভালোবাসি। আসলে আমাদের ভালোবাসাটা হয়েছে বিয়ের পরে। অল্প বয়সে বিয়ে করেছি কিনা? আমার আর আমার বউয়ের বয়সের পার্থক্য মাত্র ২ বছর। মানে আমার ২ বছরের ছোট।
যা আয় রোজগার হয় প্রতিদিন সেটা মাদকে শেষ হয়ে যায়। এটা নিয়ে একটা বড় সমস্যায় পড়ে গেলাম। তো আস্তে আস্তে ওদের থেকে দূরে আসতে চাইলাম। যে আমার টাকা নেই আমি যাবোনা আপনারা যান ইত্যাদি বলে ৭ দিন হয়তো ১ দিন গিয়েছি।
যারা মাদকাসক্ত দেখতাম তারা কিভাবে প্রতিদিন টাকা নষ্ট করছে। আমি অবশ্যই গরীবের ঘরের এজন্য টাকার অভাবে শেষ পর্যন্ত বেঁচে আসতে পেরেছি। তবে মাদক যারা শুরু করেছে তাদের সেখান থেকে বেরিয়ে আসাটা খুবই কষ্টের। খুব কম মানুষ সেখান থেকে বেরিয়ে আসতে পারে।

তো যাই হোক বিদেশে আসার পরে এখানে তো সবই ওপেন। আমি মাঝে মধ্যে বিয়ারটা একটু সেবন করি। থার্টিফাষ্ট নাইট উদযাপন করবে বলে কয়েকজন আমাকে বললো আমি বল্লাম সমস্যা নাই।
তো আমরা ৫ জন, পোলাও রান্না হলো আর ৪ বোতল বিয়ার আনা হলো সাথে অন্যান্য সামগ্রী। এখন বিয়ার সেবন নিয়ে বড় ভাইদের কথায় তো আর কিছু বলা যায়না। কেউ কম না। শুরু হলো দেখি সমান গ্লাস শেষ হচ্ছে। সব চেয়ে যিনি বড় তিনি তো বল্লেন আগে সপ্তাহে ১-২ কার্টুন শেষ করতাম এখন তো খা-য়ই না। তো তিনি যদি কম খান তাহলে তো প্রেষ্টিজ থাকেনা।
উনি খেতেই আছেন খেতেই আছেন কিছুন পরে বাইরে গেলেন। আমি মনে করলাম মনে হয় প্রস্রাব করতে গেছেন। আমিও ২০ মিনিট পরে বাইরে গেলাম। যেয়ে যা দেখি সেটা আর কি বলবো উনি বমি করে আবার এসে আমাদের সাথে শুরু করে দিয়েছেন।
না খেলে যে প্রেষ্টিজ থাকেনা। অবশ্য আর ৩ জন এটা বুঝতে পারেনি। কেননা শীতের দিনে ওটা আমি বরফ দিয়ে ঢেকে রেখে এসেছিলাম। বড় ভাইয়ের সম্মান বলে কথা!!!
তো সেখান থেকে এখন খুবই কম বিয়ার খাওয়া হয়। মনে করেন ১৫ দিন একবার। তবে চেষ্টা করছি মোটেও না খাওয়ার জন্য।
মনে হয় কোম্পানী চেঞ্জ করার পরে এটা ছেড়ে দিতে পারব। এখন একই জায়াগায় দুইজন থাকি। উনি খেলে আমি না বললে আবার সমস্যা।

তবে মাতলামি বিয়ারে হয়না।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×