আমার ধারণা হয়তো সঠিক হবে। আমাদের দেশে যেমন মানুষের মূল্য কম এমন মনে হয় পৃথিবীর আর কোন দেশে নেই। কেন এমন হলো? পুলিশ কেন এতই ক্ষমতাবান হল? তাঁরা কেনইবা মিছিলে গুলি করে সাধারণ মানুষ মারে? আমাদের টাকার গুলি এখন আমরাই খেয়ে মরে যাচ্ছি। কতই না সাধ করে দেশ স্বাধীন করেছিল মুক্তিযোদ্ধরা। কিন্তু সেই স্বাধীনতা নিয়ে আজ রাজনীতিবীদর ব্যবসা করতে ব্যস্ত হয়ে পড়েছে। আর আমরা সাধারণ জনগণ শুধুই চেয়ে চেয়ে দেখছি।
আমার জীবনের মূল্য আমার আর কবে পাব? আসলে আমাদের দেশে ক্ষমতায় সবকিছু হয়ে গেছে। যেকোন প্রকারে ক্ষমতা আমার দিতেই হবে। এমন অবস্থা কি একদিনে তৈরী হয়েছে? না তা নয়। যেই ক্ষমতায় যায় সে আর নামতে চায়না।
আসলে রাজনীতি এখন বাংলাদেশে একটা ব্যবসাতে পরিণত হয়েছে।
এই ঘৃন্য রাজনীতির যতদিন সমাপ্তি না হবে ততদিন এদেশে আর শান্তি ফিরে আসবনো।
শহীদ জিয়া নাকি দক্ষিণ কোরিয়াকে সাহায্য করেছিল। আর সেই দক্ষিণ কোরয়িা এখন আমাদের বাংলাদেশকে সাহায্য করে। তারা কোথায় আর আমরা কোথায়। তাঁদের দেশের এই সাফল্যের কাহিনী কি? এসব নিয়ে তো আমাদের নেতাদের ভাবার সময় নাই। তারা মেরে কেটে খেতেই ব্যস্ত।
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


