somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Neither a son nor a daughter, but a lump of butter!

০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Neither a son nor a daughter, but a lump of butter! অনেক পুরোনো একটি কৌতুক। কৌতুকটির রগরগে বর্ণণায় যেতে চাই না, তবে মূল বক্তব্যের প্রতি সকলের দৃষ্টি আকর্ষন করতে চাই।

দেশে ভোটের মৌসুম সমাগত। ‘অমুক ভাইয়ের সালাম নিন, তমুক ভাইকে ভোট দিন’ অতি শীঘ্রই দেশের আনাচে-কানাচে দেয়ালে দেয়ালে শোভা পাবে। ইতিমধ্যেই জনগণ বিভিন্ন শ্রেণীর ভাইয়ের কাছ থেকে শুভেচ্ছা পেতে শুরু করেছেন। শুভেচ্ছা সম্বলিত বাণী নগরের শোভা বর্ধন করতে শুরু করেছে। দেশবাসী এই অবধি কম ভাইকে ভোট দেয়নি। অনেক ভাই অনেক সময় শুধু সালাম/শুভেচ্ছা দিয়েই মেলা মেলা ভোট পেয়ে সুরম্য অট্টালিকায় প্রবেশ করে তাকে শুকরের খোঁয়াড় বানিয়ে ফেলেছে। কোন ভাই শুধু আঙ্গুল না, হাত-পা-দাঁত-নখ ফুলিয়ে হিংস্র শ্বাপদে পরিণত হয়েছে (অর্থ-বিত্তের বিষয়টা সযতনে উহ্য রাখা হল; আগে ‘চাচা আপন প্রাণ বাচা’)।

কিন্তু যে ভাই-বোনেরা এই ভোট দিয়ে যাচ্ছেন কালের প্রবাহে তাদের অবস্থান্তর চোখে পড়ে না। অবশ্য এই বক্তব্য পুরোপুরি সঠিক নয়, যেখানে ভাই-বোনদের একটি প্রকট অবস্থান্তর দৃশ্যমান! সেটা হল ‘ফুটন্ত কড়াই থেকে জলন্ত উনুনে লাফ দিয়ে পড়া’। প্রতিবার ভোটের পরে এই অবস্থান্তর প্রকট থেকে প্রকটতর হয়েছে; কারণ শুভেচ্ছা/সালাম বিতরণকারী শ্বাপদেরা হিংস্র থেকে হিংস্রতর হয়েছে।

এই অবস্থা থেকে উত্তরণের জন্য চাই একটি বাস্তবসম্মত সমাধান। সেই সমাধান হতে পারে এই সব হিংস্র শ্বাপদদের নির্বাচিত হওয়া থেকে বিরত রাখা। খুব শীঘ্রই আমরা রাজনৈতিক নেতৃবৃন্দের নিকট থেকে কোনরূপ দূরদর্শী এবং প্রজ্ঞাময় সিদ্ধান্ত আশা করি না; সেটা হবে বাতুলতা মাত্র। সুতরাং বলাই বাহুল্য পরবর্তী নির্বাচনেও এদের শুভেচ্ছা এবং সালাম বিতরণ করতে দেখা যাবে।

তাই যদি হয়, তবে উপায় কি গোলাম হোসেন? উপায় একটা আছে, সেটা হল ‘না’ ভোট। আমাদেরকে ‘না’ ভোট দেবার অধিকার ফিরিয়ে দিতে হবে। আমরা কোণ শ্বাপদকে ভোট দিয়ে নির্বাচিত করতে চাই না। আমরা কোন প্রার্থীকে পছন্দ না হলে ‘না’ ভোট দিতে চাই। ‘না’ ভোট আমাদের অধিকার। মনে রাখবেন সুরঞ্জিতের মত কালো বেড়ালরাই ‘না’ ভোটের বিপক্ষে ওকালতি করে এটি রহিত করতে ভূমিকা রেখেছে।

যদি অতীতের পুনরাবৃত্তি না চান, যদি আপনার জীবনকে সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় করতে চান, যদি আপনার নিকট আপনার পরিবার-পরিজন এবং আপনার জীবন মূল্যহীন না হয়, তবে বাস্তব সমাধান ‘না’ ভোট। আমাদের সবাইকে সমস্বরে ‘না’ ভোটের মাধ্যমে জানাতে হবে আমরা এইসব শ্বাপদদের চাই না।

প্রবাদটি ভুলে যাবেন না – ‘as you sow, so you reap’। আশা করি শিরোনামের অর্থ পরিষ্কার হয়েছে।

দেখুন: আমার ‘না ভোট’ বিলাসিতা, রোগীর প্রতি প্রাইভেট প্রশ্ন (জবাব চাই) এবং বর্গা চাষী সলিমুদ্দির ‘না ভোট’ প্রাপ্তি
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×