দে রে মন তুই পশু বলি -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী
১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
[১৫]
দে রে মন তুই পশু বলি
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।
দে রে মন তুই পশু বলি
তোর ভিতরে পশু বাইরে পশু
কোন পশু তুই দিবে বলি।।
ইন ছানী আর হায়ওয়ানী
এই দুই আত্মা মানুষের জানি
পশু ঘুরায় ব্রহ্ম যোনী
ইনসানিয়াত পুষ্প কলি।।
মনের পশু পুষিলে
স্থান হবে তোর পশুর দলে
বাহির পশু পুষিলে
পাবে জীবের শ্রদ্ধাঞ্জলি।।
যখন মনের কুকুর উকি মারে
বনের কুকুর ঘেউ ঘেউ করে
হয়তোবা কামড়ে ধরে
দোষী কেন কুকুর গুলি।।
পশুর নাইরে সমাজ নমাজ
সে করতে পারে পাশবিক কাজ
হারিয়ে তুই আশরাফী তাজ
করছিস পশুর মত কার্যাবলী।।
ষড়রিপু পশুর বিকার
কু-কর্ম কু-জ্ঞান তার
গুরু মন্ত্রে মার হুংকার
অস্ত্র তোর ইন্দ্রিয় গুলি।।
ফরিদের মন পশু গুলি
কদম তলে হল না বলি
ফুটল নারে পুষ্প কলি
কেবল মিছামিছি বলাবলি।।
তাং ১৮/১২/৭৯ইং
মণিপুর মীরপুর ঢাকা।

সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো...
...বাকিটুকু পড়ুন[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট...
...বাকিটুকু পড়ুনকিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি

আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।
ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা...
...বাকিটুকু পড়ুন