ভক্তি দে মন মানুষেরে -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী
২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
[১৬]
ভক্তি দে মন মানুষেরে
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।
ভক্তি দে মন মানুষেরে
অখন্ড হয়ে খন্ড খন্ড
মানুষ রূপে সাঁই বিরাজ করে।।
মানুষেতে জাতের বিকাশ
দিয়েছেন কোরানে আভাস
সাঁই নিরঞ্জন করেন বাস
সেই মানুষের অন্তপুরে।।
পাক কোরান অমূল্য ধন
তবু মানুষের মতো নহে চেতন
মানুষ তারে ছুঁইলে রতন
নইলে থাকে অন্ধকারে।।
মানুষেতে খোদার আরশ
মানুষ পাই অমূল্য পরশ
তুমি ঘষিলে হবে সরষ
সংগ গুনে রঙ্গ ধরে।।
মসজিদ মন্দির গির্জাঘরে
আমার প্রভু নাহি বিরাজ করে
ভক্তি কর ইট পাথরে
মানুষেতে হিংসা কিরে।।
মানুষেরই চরণ তলে
খোদার বেহেশত কিতাবে বলে
সেই মানুষকে অবহেলে
শয়তানের গলে জিনজির পরে।।
শুন বলি ফরিদের মন
কেবল মানুষের সনে খোদার মিলন
সেই মানুষের রাঙ্গা চরণ
ভক্তি বিনে পাবে নারে।।
তাং ৪/১/৮০ইং
মণিপুর মীরপুর ঢাকা।


সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air...
...বাকিটুকু পড়ুন
বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু...
...বাকিটুকু পড়ুন
কৃষির সাথে আমার ও আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। ফসলি জমিতে ভুত তৈরি করে দিতে হয়, ভুত বলতে বই পুস্তকের ভাষায় কাকতাড়ুয়া। ফসলি জমিতে ভুত থাকলে পাখি এসে ফসল নষ্ট করে না।...
...বাকিটুকু পড়ুন
বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?
আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে...
...বাকিটুকু পড়ুন
ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং...
...বাকিটুকু পড়ুন