মনরে তোমার জ্ঞান হল না -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী
২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
[১৭]
মনরে তোমার জ্ঞান হল না
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।
মনরে তোমার জ্ঞান হল না
দেশ বিদেশের খবর রাখ
আপন খবর কেন রাখ না।।
তুমি নিজেকে ভাব মহাজ্ঞানী
কোটি গুনের এক বুঝনি
তোমার বিদ্যা শিক্ষা আছে জানি
যোগ বিয়োগ শিক্ষা হল না।।
বলছেন জাল্লা জালালুহু
মান আরাফা নাফ্ছাহু
তোমার আপন ভান্ডে আছে মধু
পান করিয়ে কেন দেখলে না।।
আল্লা বলে ডাক যারে
সে কি আছে মক্কার ঘরে
মসজিদ কিংবা মন্দিরে
সে কখনো বাস করে না।।
চৌরাশি লক্ষ কোটি যোনি
ভ্রমিয়া পেলে স্বরূপ খানি
এবার ভুল করলে চিনতে মনি
চুরাশির ফের আর যাবে না।।
জ্ঞানহীন ফরিদ বলে
আমার মুর্শিদ চান্দের রূপ মহলে
ডুবার মতো ডুবতে পারলে
জন্ম মৃত্যু আর রবে না।।
তাং ২৮/১০/৭১ইং
কালা পাইলা মুরাদনগর কুমিল্লা।

সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,...
...বাকিটুকু পড়ুন
ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো...
...বাকিটুকু পড়ুন[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা...
...বাকিটুকু পড়ুন