নূরে খোদা নূর মোহাম্মদ -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী
২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
[১৮]
নূরে খোদা নূর মোহাম্মদ
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।
নূরে খোদা নূর মোহাম্মদ
বসত করেন প্রেম বাজার
আপন দোষে হলেম দুষি
কামেতে রয় মন আমার।।
উম্মতের কাণ্ডারী নবী
না দেখলাম তাঁর নূরের ছবি
কেমনে করি তাঁরই দাবী
অনুমান মোর সব অসার।।
কত করি নবীর বর্ণন
না করলাম তাঁর স্বভাব ধারণ
কাম ক্রোধ লোভ হিংসা নিন্দন
না পারি ছাড়তে আর।।
সত্য, দয়া, বিশ্বস্ততা
ধৈর্য্য, সাহস, সরলতা
ফিরিয়ে আনে মানবতা
শিক্ষা দেন হাবিব খোদার।।
বিপদে না ধৈর্য্য হারান
দুঃখ তাপে হেঁসে বেড়ান
মাওলার উপর রেখে ঈমান
প্রেম ধর্ম করেন প্রচার।।
নবীর দন্ত শহীদ ওহু দেতে
রক্ত বয়ে যায় ঢিলার চোটেতে
থাপ্পর খেলেন ইহুদির হাতে
তবু ফরিয়াদ করেন মার্জনার।।
নবী না ভাবতেন নিজের কথা
ঘুচিতেন ব্যতির ব্যাথা
তাঁর মত দয়াল দাতা
নাই এই বিশ্ব সংসার ।।
নাম যশঃ অর্থ সুখের খোঁজে
যেও না কেউ নবীর খোঁজে
যেমন জলন্ত চুলার মাঝে
মাথা ঢুকাইলে এবার।।
এক বিন্দু পাপ থাকতে মনে
দীদার হবেনা নবীজির সনে
সহেনা ফরিদের প্রাণে
কি হবে গতি আমার।।
তাং ২/৩/৮০ইং
মণিপুর মীরপুর ঢাকা।

সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,...
...বাকিটুকু পড়ুন
ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো...
...বাকিটুকু পড়ুন[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা...
...বাকিটুকু পড়ুন