এবাদত তোর সবই বৃথা -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
[২১]
এবাদত তোর সবই বৃথা
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।
এবাদত তোর সবই বৃথা
না হলে প্রেম জাগরণ,
যেতে হলে প্রেম রাজ্যে
কর চরিত্র মাটির মতন।।
প্রেম হয় নূরের নিশান
প্রেমিকেরে কয় মুসলমান
শুদ্ধ তাহার আহার জবান
করে প্রেম দিয়ে কাম নিবারণ।।
বিশ্বাস ভক্তি দুইয়ে মিলে
বিন্দু রূপে প্রেম উতলে
সিন্ধু ভরে সেই বিন্দু জলে
প্রেম সাগরে করে গমন।।
প্রেম সাগরের অথৈ জলে
নূর মোহাম্মদ প্রেমা-ছলে
বিন্দু জালাল নামা বলে
সৃষ্টি করে নিয়ন্ত্রণ।।
শুদ্ধ মানুষ মন বৈরাগী
থাকে সদা অনুরাগী
আগুন পানি বাতাস খাকী
লয়ে করে যোগ সাধন।।
বিছমিল্লাতে নুরের খবর
প্রকাশ হয় ফাতেহার ভিতর
নাজিল হল মক্কা শহর
নামাজে তার দর্শন।।
পঞ্চ রূপের নকশা খানা
প্রেম তুলিতে কেন আকনা
পঞ্চ রসে পঞ্চ জনা
ফরিদ দিন থাকতে কর সাধন।।
তাং ৪/১২/৮০ইং
পাইক পাড়া মীরপুর ঢাকা।

সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও...
...বাকিটুকু পড়ুন
১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর...
...বাকিটুকু পড়ুনএকাউন্ট্যান্ট
মঞ্জুর চৌধুরী
রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।
আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪

শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো...
...বাকিটুকু পড়ুনজামায়াতের নেতৃত্বে ১১ দলের আজকের লংমার্চ—ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা। শুনে মনে হলো, ইতিহাস বুঝি আবার হাঁটতে শুরু করেছে!
কর্মসূচির ছয়... ...বাকিটুকু পড়ুন