তিন তাসের খেলা -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী
০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
[২৬]
তিন তাসের খেলা
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।
তিন তাসের খেলা
খেলছনিরে মন কখন,
তিনেতে ত্রিসুল আঁকা
এক মন হয় তার ওজন--।।
মনরে-
টিক্কা সাহেব বিবির খেলা
আল্লাহ আদম হাওয়ার মেলা,
আবার তিনে সৃষ্টি মোহাম্মদ আল্লাহ
তিনে সৃষ্টির বিকাশন--।
তিনেতে ত্রিবেনী ধারা,
তিন বর্ণ তিন স্বাদে ভরা
খবর রাখে সাধু জন--।।
মনরে-
ইং গলা, পিঙ্গলা, সুষমা
না পেলাম তার কোন সীমা,
সাধন গুনে পাবে ক্ষমা
সার কর গুরুর চরণ--।
শৈশব যৌবন বৃদ্ধ হাল
অতীত বর্তমান ভবিষ্যত কাল
স্থান, কাল, পাত্র বহাল
রাখছে কেবল জ্ঞানীজন--।।
মনরে-
আলিফ, লাম, মীম রাখ একিন
হা, হু, হে আগে চিন,
তিন তলাতে আছে দুর্বীন
জরিপ কর ত্রিভুবন--।
পিতা মাতা ভু-মন্ড
এই ত্রিভুবনে কত কান্ড,
ত্রি ফলাতে শীতল মন্ড
ত্রি নেত্রে কর দর্শন--।।
মনরে-
হবে বিশ্বাস ভক্তি প্রেম উদয়
ছাড়লে লজ্জা ঘৃণা ভয়,
তিন জায়গায় নবীর পরিচয়
হাদীসে আছে বর্ণন--।
দেহ, আত্মা, সম্পদ
আমি তুমি মহবত
কয় ফরিদ উদ্দিন আহম্মদ
তিন কথায় স্ত্রীর বিড়ম্বন--।।
তাং ১৩-০৯-৮০ইং
মণিপুর, মীরপুর, ঢাকা।

সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
আবু সিদ, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪০
“সুন্দর শব্দ মধুচক্রের মতো, আত্মার জন্য সুমিষ্ট এবং অস্থির জন্য আরোগ্য।” — প্রবচন ১৬:২৪, বাইবেল
প্রতিদিন বাসা থেকে বের হলেই হাজারো শব্দ উড়ে এসে আছড়ে পড়ে আমাদের কানে। দূর ও নিকট... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০
বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

২৮ ফেব্রুয়ারি ২০২৬। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫

ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩

একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে...
...বাকিটুকু পড়ুন