সবার উপরে মানুষ সত্য -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী
১২ ই জুন, ২০১৬ রাত ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
[৩৫]
সবার উপরে মানুষ সত্য
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।
সবার উপরে মানুষ সত্য
মন মহাজন বাধ্য যার,
মনেই করে বেচা কিনি
মনেরই হবে বিচার-।।
মন মন্দিরে বিঁধির বাস
তাই দিবানিশি নাই অবকাশ
সর্বসৃষ্টি মনের বিকাশ
শয়তান রয় কি দূরে আর-।।
মুনেরে করতে সোজা
করে সর্ব লোকে মনের পুজা,
মন মহাজন রাজ্যের রাজা
প্রজা হয় সকলই তাঁর-।।
মনে মনে বেচা কিনা
করে প্রেম বাজারে রসিক জনা,
মন দিলে আর মন থাকে না
কলংক নাই মনে তার-।।
মনের নাইরে দিক আর পাশ
মনের দেখ কি পরিহাস,
কেউ রাজ্য ছেড়ে যায় বনবাস
কেউ কাম পথে যায় প্রেম বাজার-।।
স্ত্রী যোগায় স্বামীর মন
স্বামী যোগায় স্ত্রীর মন,
গুরু শিষ্য মনের বন্ধন
মন বিহনে ধন নাই আর-।।
মন নয়রে সামান্য কথা
ভ্রমান্ড জুড়িয়া গাঁথা,
কে বুঝে বল মনের ব্যাথা
কে লয় কার মনের ভার-।।
মণিপুরে দশটি থানা
সাধন বিনা বাধ্য হয় না,
যার হয়েছে মন সাধনা
মণিপুরা রাজ্য তার-।।
মনের দরে মন পাওয়া যায়
মুশির্দ পুরের প্রেম আঙ্গিনায়,
মন দেওয়া তার ভীষ্ণ দায়
ফরিদ খুলে দেখ মনের দুয়ার-।।
তাং ২২-১১-১৯৮১ইং
মণিপুর, মীরপুর, ঢাকা।

সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৬ রাত ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নজির
সাইফুল ইসলাম সাঈফ
সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!
নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো...
...বাকিটুকু পড়ুন
ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে...
...বাকিটুকু পড়ুন
বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"...
...বাকিটুকু পড়ুন