কি বলব তোমারই কান্ড -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
[৫৪]
কি বলব তোমারই কান্ড
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।
কি বলব তোমারই কান্ড,
অখন্ড হয়ে খন্ড খন্ড
সৃজিলে এই ব্রহ্মাণ্ড-।।
সীমাহীন তোমার রূপের বাহার
তবু বলছ সাঁই নিরাকার,
ভাল মন্দ তোমার কারবার
সত্য বললে লাগে দন্ড-।।
ভাবতে ভাবতে হলেম সারা
তাই বসত করি পাগল পাড়া,
না পাই শেষ আগা গোড়া
মধ্যখানে প্রেমানন্দ-।।
তোমার সাথে বানিয়ে ঘর
হুমকি কেন তার উপর,
কেবা আপন কেবা পর
খুঁজতে গেলে লাগে দন্দ-।।
তুমি বিনে ইচ্ছা নাই
বিধানে তার আভাষ পাই,
তবে পাপ পুণ্য কেন সাঁই
বললে কথা হয় প্রকান্ড-।।
তুমি ক্ষণে একুল ক্ষণে সেকুল
বলতে গেলে হবে ভুল,
যে ভুলে শয়তান হারায় কুল
ফরিদ এবার পড়ল ফান্দে-।।
তাং ২২-০১-১৯৮০ইং
মণিপুর, মীরপুর, ঢাকা।

সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি...
...বাকিটুকু পড়ুন
কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের...
...বাকিটুকু পড়ুন
চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার...
...বাকিটুকু পড়ুন
মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়...
...বাকিটুকু পড়ুন
দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে...
...বাকিটুকু পড়ুন