চল জ্ঞান সমুদ্রের তীরে -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী
০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
[৫৬]
চল জ্ঞান সমুদ্রের তীরে
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।
চল জ্ঞান সমুদ্রের তীরে-
সৃষ্টি জুড়ে খেলা করে
লা-শরিকে কেমন করে-।।
জ্ঞানই আল্লাহ, জ্ঞানই মুর্শিদ
সাঁতার দাও জ্ঞান সাগরে,
জ্ঞান আলো নুরের জ্যোতি
পথ দেখায় জ্ঞান অন্ধকারে-।।
জ্ঞানই করে বেচাকিনি
জ্ঞানময় এই সুংসারে,
জ্ঞান বিহনে সব অচেতন
জ্ঞানে সৃষ্টি বিকাশ করে-।।
সু-জ্ঞানে সু-বিন্দু ফলে
বি রাব্বিনাছ কয় তারে,
কু-জ্ঞানে কু-বিন্দু যোগে
খান্নাছ রূপে খেলা করে-।।
বিন্দু জ্ঞানে আদম জ্ঞানী
জ্ঞান ভান্ডার তার ভিতরে,
সর্ব জ্ঞানে হয়ে জ্ঞানী
স্বরূপে সাঁই বিরাজ করে-।।
আত্ম জ্ঞানী মহাজ্ঞানী
চলে আত্ম বিচার করে,
প্রেম দিয়ে কাম বিনাশে
ডুবে থাকে ভক্তি পুরে-।।
লোভে পাপ পাপে ধ্বংস
পড়বেরে ভীষণ ফেরে-
চৌরাশি লাখেরই বাজার
ঘুরতে হবে কাম বিকারে-।।
নূরে খুদা জ্ঞান ভান্ডার
আলী রয় তার দ্বারে,
আলীর কাছে জ্ঞানের সন্ধান
ফরিদ তালাশ কর মুর্শিদ পুরে-।।
তাং ১০-১১-১৯৮২ইং
মণিপুর, মীরপুর, ঢাকা।

সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৩:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি...
...বাকিটুকু পড়ুন
কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের...
...বাকিটুকু পড়ুন
চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার...
...বাকিটুকু পড়ুন
মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়...
...বাকিটুকু পড়ুন
দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে...
...বাকিটুকু পড়ুন