ফুলের গন্ধে জগত পাগল -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী
২৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
[৬৫]
ফুলের গন্ধে জগত পাগল
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।
ফুলের গন্ধে জগত পাগল
কজন করে তার সন্ধান,
ফুল সাধিলে পাবিরে কুল
নিতে জানলে তার স-ঘ্রাণ-।।
ফুল বিহনে নাহি কুল
আবার ফুল তলাতে যত ভুল
খাইলিরে চৌরাশির গোল
রাখলি না তুই ফুলের মান-।।
ফুলের পাগল আল্লাহ রাসুল
আউলিয়া আম্বিয়া কুল
মা যোহরা ফুলেরই মূল
ফুল বিনে বাঁচে না প্রাণ-।।
যে পেয়েছে মহামতি
সে দেখেছে ফুলের জ্যোতি,
হয়েছে সে জাতের জাতি
রসে টলমল করে প্রাণ-।।
সৃষ্টির গোড়া ফুলের শহর
জ্ঞান ভান্ডারে লও তার খবর
ফুল তলাতে বানিয়ে ঘর
পাহারা দাও পরীস্থান-।।
রসিক ঘুরে ফুলবাগানে
রস মিলে তার ভাগ্য গুণে
ফকির অলি দরবেশগণে
ফুল পেয়ে হয় মহিয়ান-।।
ফুল সেধে ফুলের মত
হতে চাইলে সুভাষিত
ফরিদ আত্ম কর অর্পিত
গাও মুর্শিদের জয়গান-।।
তাং ২৫/১২/১৯৮১ইং,
মণিপুর, মীরপুর, ঢাকা।

সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন
পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো...
...বাকিটুকু পড়ুনভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন
আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন