সরল কারে কয় গো সখি -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী
৩০ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
[৬৬]
সরল কারে কয় গো সখি
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।
সরল কারে কয় গো সখি
সরল কারে কয়
আপন ঘরে কর তালাশ
সরল হৃদয় ।।
সখি গো-
স র ল তিনটি অক্ষর
মানুষের তিন যায়গাতে রয়,
সাধলে জ্বলবে জ্ঞানের বাতি
হবে অটল অক্ষয় - ।।
সখি গো-
সরলের স সত্য সাধন,
র য়ে রাগ করো দমন,
ল য়ে লোভ বর্জন করো
হবে সরল নিশ্চয় -।।
সখি গো-
সরল যে জন রসিক সে জন
তার রসালো হৃদয়
অমর পুরে বসতি তাঁর
বাধ্য প্রেমময় -।।
সখি গো-
সরল রয় কোলের শিশু
মায়ের কোলে রয়,
কত জনে চুমায় তারে
কি আনন্দময় -।।
সখি গো-
পরশের স্পর্শ পাইলে
যেমন লোহা পরশ হয়,
সু-রসিকের সঙ্গ পাইলে
মানুষ তেমনি সরল হয় -।।
সখি গো-
সরল ভাবে চলছে নদী
উদার সব সময়
পচা গলা ভাঙ্গা গড়া
নিত্য সয়ে লয় -।।
সখি গো-
সরল সোজা মোস্তাকীম
ফরিদ মুখের কথা নয়,
সরল মানুষ জ্যন্ত মরা
ছাড়ে লজ্যা ঘৃণা ভয় -।।
তাং ১১/০৮/১৯৮১খ্রীঃ,
মণিপুর, মীরপুর, ঢাকা।

সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন
পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো...
...বাকিটুকু পড়ুনভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন
আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন