তৌহিদ সাগর পাড়ি দেওয়া -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী
০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
[৬৮]
তৌহিদ সাগর পাড়ি দেওয়া
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।
তৌহিদ সাগর পাড়ি দেওয়া
কঠিন ব্যাপার,
পাক পাঞ্জাতন হলে সাধন
ভজনাতে হবে পার -।।
সাগরের নাই কুল কিনারা
স্রোত বহে তার তিন ধারা গো,
নামলে পরে জীবন সারা
সাধ্য নাই আর বাঁচিবার -।।
মন মোহিনী কাল সাপিনী
ঐ ঘাটে বসা দিন রজনী গো
যাত্রী খেয়ে বাঁচায় পরাণি
আশেক গেলে করে পার-।।
তরী রূপে মা যোহরা
নূর নবী হালে ধরা গো,
পালে আলী করে উড়া
হাসান হোসেন বায় দুই দাঁড়-।।
নূর নবী ঘাটের মাঝি
করতে পারলে তাঁরে রাজি গো,
পার হবে সোজা সুজি
নইলে গতি নাই তোমার -।।
তৌহীদ কলেমা না জানলে
ডুবে মরবে সাগর জলে গো,
হা হু হে দমের কলে
মূর্শিদ আলী কর সার -।।
ফরিদ হোল কপাল পোড়া
সাতরাইলো জীবন ভরা গো,
তবু না পেলো কুল-কিনারা
মূর্শিদ তুমি হও কান্ডার -।।
তাং ০৯/১১/১৯৮২খ্রীঃ,
মণিপুর, মীরপুর, ঢাকা।

সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮

বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।
চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,...
...বাকিটুকু পড়ুন
বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক...
...বাকিটুকু পড়ুন
দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্যযতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে...
...বাকিটুকু পড়ুন
যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।
ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।
খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।
আয়...
...বাকিটুকু পড়ুন
পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য...
...বাকিটুকু পড়ুন