ফকির নয় সামান্য কথা -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী
০৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
[৬৯]
ফকির নয় সামান্য কথা
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।
ফকির নয় সামান্য কথা
সব থুইয়ে যার কিছুই নাই,
সুখ ছেড়ে হয় দুঃখের ভাগী
মুর্শিদ রূপে খুঁজে সাঁই -।।
হাইয়্যুল কাইয়্যুম ফকিরী ধারা
লা-শরীকে করছে উড়া,
বিজাতী সাধন ছাড়া
ফকির হওয়ার আশা ছাই -।।
ফকীর কি সহজে মিলে
কোটির মাঝে গুটি ফলে,
ফকীর আছে হোলে মালে
ফকীর আলী মালিক সাঁই -।।
ফে, কাফ, ইয়া, রে
চার শ্রেণীতে ফকীর পড়ে,
হা হু হে চিকন সুরে
ত্রিবেণীতে খেলছে লাই -।।
ফে ফাঁকা ফানাফিল্লাহ
কাফ কেনায়েত সবুরিল্লাহ,
ইয়াতে ইয়াদ ছালাতুল্লাহ
রে রিয়াজত রোজা পাই -।।
ত্রিবেণীয়ার উজান বাঁকে
ফকীর ঘুরে ফাঁকে ফাঁকে,
তালাশ করে আপনাকে
আপন নামের দেয় দোহাই -।।
লোকে বলে ফকীর আলী
ফকীরে কয় আলী আলী,
মারফত আলী বেলায়েত আলী
ফরিদ আলীর দেখা নাই -।।
তাং ০৯/১১/১৯৮২খ্রীঃ,
মণিপুর, মীরপুর, ঢাকা।

সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২

নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।
২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন
পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো...
...বাকিটুকু পড়ুন