[৭১]
আমি পাগল হলাম বন্ধুয়ার কারণে
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।
আমি পাগল হলাম বন্ধুয়ার কারণে
প্রাণ সখি গো
তোমরা যতই মন্দ বল জনে জনে -।।
সখি গো –
ধন জন বিষয় বাড়ী
সকলই ভুলতে পারি
বন্ধুর কথা ভুলি কেমনে,
বন্ধু আমার প্রাণ কালা
কথায় কথায় দেয় সে জ্বালা
তবু তারে ভাল লাগে মনে -।।
সখি গো –
বন্ধুয়ার প্রেম শিকলে
বন্দি হলেম কদম তলে
কে বুঝবে ব্যাথার ব্যথী বিনে,
দেখাইয়া সে রূপের খেলা
বন্ধু মন করল উতলা
ভুলতে নারি শয়নে স্বপনে -।।
সখি গো –
বন্ধুয়ার রূপ মহলে
যে গিয়াছে সময় কালে
সে কি আর লোকের কথা মানে,
আমি বলি বন্ধুর কথা
লোকে আমার খাইল মাথা
ফরিদ মরে বন্ধুর হুতাশনে -।।
তাং ০৬/০৬/১৯৮২খ্রীঃ,
মণিপুর, মীরপুর, ঢাকা।

সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





