আমারে খুঁজিতে গেলে -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী
২৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
[৭৮]
আমারে খুঁজিতে গেলে
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।
আমারে খুঁজিতে গেলে
মাথা আমার ঘুরে যায়,
কি আজব কান্ড তার ভিতরে
এমনি করে কে সাজায় -।।
দেখতে দেখায় জীর্ণ কুটির
আব আতশ বাত তৈয়ার মাটির,
জ্ঞান আঁখি ফুটলে জ্ঞানীর
ব্রহ্ম দর্শন হয়ে যায় -।।
চার কুতুব ষোল প্রহরী
বারো বুরুজ আট মোতারী,
তিন তালা আর নব দ্বারী
চৌদ্দ মঞ্জিল আছে তথায় -।।
আঠারো মোকাম তার ভেতরে
দশ ইন্দ্রিয়ে খেলা করে,
ছয় জনাকে বন্দি করে
জ্ঞানী যে জন এই ধরায় -।।
চাঁদ সুরুজ গ্রহ নক্ষত্র
আছে ত্রিবেণী আর ত্রি নেত্র,
আরো আছে সমর ক্ষেত্র
জরিপ করা বড় দায় -।।
আছে মক্কা আর মদীনা
খোদার আরশ মাহফুজ খানা,
আরশ কুরছি ত্রি-ভুবনা
আকাশ পাতাল এই জায়গায় -।।
যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে
তা আছে এই দেহ ভান্ডে,
দেখতে গেলে পড়বে ফাঁন্দে
সসীম কে অসীম দেখায় –।।
আমি কে, কে আমার
আমির খবর নাই আমার,
তবু করি আমার আমার
ফরিদ চিনলে না তুমি তোমার -।।
তাং ২০/০৩/১৯৮০খ্রীঃ,
মণিপুর, মীরপুর, ঢাকা।

সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন