ছেড়ে দে মন মায়ার বাঁধন
০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
[২৬]
ছেড়ে দে মন মায়ার বাঁধন
মন মোহিনী মহামায়া
ষড় রিপু তারই কারণ ।।
থাকতে মায়া হয় না দয়া
দয়ার নাহি আছে মায়া
মন তুমি মায়ায় ডুবিয়া
খুজছো বসে কামিনী কাঞ্চন ।।
ধনের মায়া, জনের মায়া
দেহের মায়া, পরানের মায়া
এই বিশ্ব সংসারের মায়া
ছাড়ছে কেবল রসিক সুজন ।।
কামে ভরা মায়াপুরী
ছাড় ভবের মায়া তাড়াতাড়ি
কাম তরঙ্গে মাটির তরী
জল উচ্ছ্বাসে হয় প্লাবন ।।
চোখের মায়া, মুখের মায়া
নামের মায়া, কামের মায়া
রূপের মায়া ভাব ধরিয়া
রূপ ধরেছে সোনাতন ।।
মায়াবিনী ফরিদের মন
ছাড়ছে নারে মায়ার বাঁধন
মনে বন্ধুর বেদন
কদম তলে করে রোদন ।।
তারিখঃ ১৬/০৫/১৯৮৩ খৃঃ
মনিপুর, মিরপুর, ঢাকা।

সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম...
...বাকিটুকু পড়ুন
ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন