somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুরণন ::::

১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনুরণন ::::

তোমার চিরন্তন নিরব ভঙ্গিমার মাদকময় আওভান,
তোমার স্বল্পভাষায় বিস্তর বুঝানোর মান-অভিমান
তোমার দেয়া জাগতিক পৃথিবীর অমূল্য উপঢৌকন,
তোমায় অনিন্দ্য সুন্দরে প্রথম দেখার মাহেন্দ্রক্ষণ,
অদ্যাবধি পুরনো সুরেই মরমে হয় অনুরণন।

তোমার আমার পিনপতন নিরবতার কথোপকথন,
তোমায় ভেবে মন খারাপ, পূর্বরাগের অনুক্ষণ,
আমায় দেখার পর মুহূর্তেও তোমার মৌন অনশন,
হঠাৎ আমায় দেখে তোমার উচ্ছ্বসিত অভিবাদন,
অদ্যাবধি পুরনো সুরেই মরমে হয় অনুরণন।

আমার পথের পথচেয়ে থাকা তোমার তৃষিত নয়ন,
তোমার,আমায় নিয়ে ভাবনার বিদ্রোহিণী কথন,
আমার মান ভাঙ্গানোর ইচ্ছেতে তোমার ব্যর্থ ভাষণ,
তোমার, আমায় ঘিরে ব্যাকুলতা মিথ্যাচার তোষণ,
অদ্যাবধি পুরনো সুরেই মরমে হয় অনুরণন।

তোমার অত্যুৎসাহী প্রেমাসক্ত বড্ড সন্দেহপ্রবণ মন
আমার অন্তরে প্রতি মুহূর্তে ঝড়াত ব্যথার ক্ষরণ।
আমার পরনারী আসক্তি আছে ভাবতে তদানীন্তন,
তোমার মস্তিষ্কে অলীক, উদ্ভট চিন্তন হত অকারণ,
অদ্যাবধি পুরনো সুরেই মরমে হয় অনুরণন।

আমায় দেখার ব্যাকুলতায় তুমি থাকতে অপেক্ষমাণ
আমায় পাবার আকাঙ্ক্ষায় তোমার তৃতীয় নয়ন।
তোমার যত্নবান ভাষায় ছিলো সুললিত কূজন,
আমার স্পর্শ ছিলো তোমার প্রত্যাশিত আবেদন,
অদ্যাবধি পুরনো সুরেই মরমে হয় অনুরণন।

তোমার মোহময়, জাদুময়, সুগন্ধিত কুন্তলার ঘ্রাণ,
আমার শুষ্ক ব্যথাতুর হৃদয়ের ভরে উঠাত প্রাণ,
তোমার প্রাণোচ্ছল হাসির মনকাড়া অনুক্ষণ,
আমার বিশ্বাস এটাই পৃথিবীর শ্রেষ্ঠ সঙ্গিতাঙ্গন,
অদ্যাবধি পুরনো সুরেই মরমে হয় অনুরণন।

তোমার আমার দিন-রাতভরে হ'ত পাঠ্য অনুশীলন,
তোমার হ'ল সফলতার চূড়ান্ত শীর্ষে গর্বিত আসন,
আমি পেলাম একরাশ ভর্ৎসনা,আর নিন্দিত কথন,
তোমার সফল জীবন গঠন, আমার রিক্তের বেদন,
অদ্যাবধি পুরনো সুরেই মরমে হয় অনুরণন।

আমার তরে ছিল তোমার প্রেমের অতিষ্ঠ আক্রমণ,
আমার ত্রুটিতে ছিল তোমার উদার ও কঠিন শাসন,
তোমার আমার স্বপ্নিল স্বপ্নে, বাধা হল বিবিধ কারন,
তোমার যোগ্যতার মাপকাঠিতে আমার ব্যক্তিত্ব হরণ
তোমার আমার স্মৃতির জাবর অদ্য করি রোমন্থন,
অদ্যাবধি পুরনো সুরেই মরমে হয় অনুরণন।

আল-আমীন ইবনে শফিক
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×