বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা কারিকুলামে সমসাময়িক বিজ্ঞান ভিত্তিক বিষয়ের পরিমান আশানুরুপ নয়। অথচ উপমহাদেশে মুসলিম শাসনামলে (ত্রয়োদশ শতাব্দী থেকে পলাশী পর্যন্ত) একসময় উপমহাদেশে মাদ্রাসাই ছিল আধুনিক শিক্ষার একমাত্র বাহন। চিকিৎসা, দর্শন, হিসাব বিজ্ঞান, পদার্থ, রসায়ন সব বিষয়েই তৎকালীন মাদ্রাসায় জ্ঞান দান করা হত। এ সম্পর্কিত একটি গবেষনা পত্রের দুই পাতার ছবি পোস্টের সাথে সংযুক্ত করা হলো।
মূলত ইংরেজরা ক্ষমতা দখল করার সাথে সাথে তারা মাদ্রাসার প্রভাব কমানোর জন্যে বহুমুখী পরিকল্পনা গ্রহন করে। মাদ্রাসা থেকে আগতদের সরকারী চাকরী নিষিদথ করে। মাদ্রাসার ওয়াকফ সম্পত্তি রাষ্ট্রীয়করন করে.........।
বর্তমানে মাদ্রাসা ও সাধারন শিক্ষা ব্যবস্থার বিপুল পরিবর্তন আবশ্যক। 12 বছর ইংরেজী নাড়াচাড়া করেও শতকরা 5টা ছেলে সঠিকভাবে ইংরেজী বলতে ও বুঝে পড়তে পারে না। লিখাতো আরও পরে। গাইড ও নকলের দৌরাত্ম্যে লেখাপড়া শিকেয় রেখেই বেশীর ভাগ ছাত্র সার্টিফিকেট নিয়ে বের হয়ে আসে।
শত কোটি টাকার একমুখী শিক্ষা প্রকল্প মুখ থুবড়ে পড়ে এখন ঘাস খাচ্ছে। আবার কবে নতুন প্রকল্প আসবে কে জানে!
শিক্ষার সাথে সাথে দেশটাও কোন রসাতলে যেন তলিয়ে যাচ্ছে আস্তে আস্তে.......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

