প্রথমেই বলি আমি ডাক্তার/কম্পাউন্ডার কিছুই নই তবে একজন ভুক্তভোগী। তাই নিজের জন্যেই এ লেখা।
মানুষের রক্তের গ্রুপ হতে পারে চার রকম- A, B, AB, O । প্রতি গ্রুপের ফ্যক্টর আবার হতে পারে দুই রকম, + বা - । অর্থাৎ মোট রক্তগ্রুপ দাড়াল আটটিতে - A+, B+, AB+, O+, A-, B-, AB-, O-
এখন আসি সমস্যার কথায়-
বাবার যদি রক্ত "+" এবং মায়ের রক্ত "-" হয় তাহলে প্রথম সন্তানের ক্ষেত্রে কোন সমস্যা হবে না, কিন্তু পরবর্তী প্রতিটি সন্তান ধারনের ক্ষেত্রে মা ও শিশু উভয়ের জীবনই মারাত্মক ঝুকির মধ্যে থাকবে।
তাই বিয়ের আগেই পরীক্ষা করে নিন উভয়ের রক্তের গ্রুপ। তবে বিয়ে যদি করেই ফেলেন তাহলে প্রতিষেধকও বের করেছে আধুনিক বিজ্ঞান। সন্তান ধারনের আগেই এ বিষয়ে অভিজ্ঞ কোন ডাক্তারের সাথে আলাপ আলোচনা করে নিন ।
বিস্তারিত জানার জন্যে দেখুন-
Click This Link
রক্ত দান করুন, জীবন বাচান। সুস্থ্য একজন লোক প্রতি তিন মাস পরপর রক্ত দান করতে পারে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


