হাড়িয়া কাবাব
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
উপকরণ: ক: গরুর মাংস পাতলা টুকরা আধা কেজি, আদা বাটা ১ চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, ধনে বাটা আধা চা-চামচ, জিরা বাটা আধা চা-চামচ, মরিচ গুঁড়ো ১ চা-চামচ, পোস্ত দানা ১ চা-চামচ, নানা রকম মসলা ১ চা-চামচ, লবঙ্গ কয়েকটি, গোল মরিচ কয়েকটি, টক দই ১ কাপ, লবণ পরিমাণমতো, বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি ২ কাপ, পেঁয়াজ বাটা ১ টেবিল-চামচ।
উপকরণ: খ: গরুর মাংসের মিহি কিমা ১ কাপ, আদা বাটা আধা চা-চামচ, রসুন বাটা সিকি চামচ, কাচা মরিচ কুচি ১ চা-চামচ, লবণ পরিমাণমতো, মসলা গুঁড়ো ১ চিমটি, ঘি ১ চা-চামচ, বিস্কুটের গুঁড়ো ১ টেবিল-চামচ।
প্রণালি: খ-গ্রুপের সবকিছু একসঙ্গে মেখে ছোট ছোট কোপ্তা বানাতে হবে।
ক-গ্রুপের মাংস সব মসলা দিয়ে মেখে তার ওপর খ-গ্রুপের কোপ্তাগুলো সাজিয়ে ২ কাপ গরম পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। প্রেসার কুকারে রান্না করলে হলে ৬-৭টি হুইসেল দিলে নামাতে হবে।
কড়াইতে আধা কাপ তেল ও ৩ টেবিল-চামচ ঘি দিয়ে তাতে ২ কাপ পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নিন। এই তেলে ৬-৭টি শুকনো মরিচ ছেড়ে দিয়ে সেদ্ধ মাংস ঢেলে দিন। কিছুক্ষণ নাড়াচাড়া করে পানি দিতে হবে। বেরেস্তার সঙ্গে ১ চা-চামচ চিনি দিয়ে গুঁড়ো করে তা মাংসের কড়াইয়ে দিয়ে দিন।পানি শুকিয়ে তেল উঠলে কাবাব নামিয়ে দিয়ে কিশমিশ-বাদাম কুচি ওপরে ছড়িয়ে দিয়ে নামাতে হবে।কয়েকটা গোলমরিচ ও লবঙ্গ দিতে হবে। ছোট এলাচ-দারুচিনি বেটে দিয়ে নামাতে হবে।
৩টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন
আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন
[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন
পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন
আমাদের সেই এন্টিনিয়ার।
কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি

আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।
ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে- ভাল্লাগে!

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।