somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে জম্বি গল্পটি আপনি জানেন

২৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


৩০৫০ সালঃ
অজ্ঞাত ভাইরাস সংক্রমণে পৃথিবীর বেশিরভাগ মানুষ জম্বি হয়ে গেছে বহু আগেই।এমনই প্রায় হাজারখানেক ভীড় জমিয়েছে গোলচক্করের মত একটি জায়গায়। তাদের মুখ থেকে উৎপন্ন গোঙানির মত শব্দে চারপাশ ভারী হয়ে আছে। বাতাসে একটা বোটকা গন্ধ। গোলচক্করের প্রানীগুলো এমন পরিবেশের সাথে ভালভাবেই অভ্যস্ত।
এখনো কিছু মানুষ এই ভাইরাসে সংক্রমিত হয়নি। শহরের এই পাশটা তারা খুব একটা মাড়ায় না। কোন কাজে এলেও হুশ-হুশ করে ব্যক্তিগত দুর্ভেদ্য গাড়ী হাকিয়ে দ্রুত চলে যায়। জম্বিগুলো লোভাতুর দৃষ্টি নিয়ে সেদিকে তাকিয়ে থাকে। তাদের ঝুলে পড়া চোয়াল বেয়ে লালা ঝরতে থাকে।
একস্থানে বেশিদিন খাবার পাওয়া যায় না। তার উপর আবার আধখাওয়া দেহাবশেষগুলো পরদিন থেকে নতুন জম্বি হয়ে পুরোনো জম্বিদের খাবারে ভাগ বসায়। "পুরনো জম্বি ভাত পায় না নতুন জম্বির আমদানী।" জম্বিদের সংখ্যা জ্যামিতিক হারে বেড়ে চলে। খাবারের খোঁজে প্রাণীগুলোকে যেতে হয় শহরের আনাচে কানাচে। গোলচক্করের মত জায়গাটিতে তারা মূলত এজন্যই সমবেত হয়েছে।
জম্বিদের মতই জম্বিদের বাহনগুলোও অনেক অদ্ভুত।টিনের খোলসের মধ্যে একটা প্রাগৈতিহাসিক ইঞ্জিন। সিটের আরামদায়ক আবরন উঠে গিয়ে ভেতরের মরিচা ধরা লোহা বের হয়ে এসেছে। এই সিটে বসার সৌভাগ্যও হয় গুটিকয়েকের। বেশিরভাগকেই দাঁড়াতে হয়, ছাদে উঠতে হয় কিংবা ঝুলতে হয় জানালা ধরে। এরকমই একটা বাহন গোলচক্করের দিকে এগিয়ে আসছে । হঠাৎ করেই প্রানীগুলোর মাঝে একটা চাঞ্চল্য দেখা যায়। বিক্ষিপ্ত হয়ে থাকা জম্বিগুলো গোঙাতে-গোঙাতে ছুটতে শুরু করে একই লক্ষ্যবস্তুর দিকে। হুড়োহুড়ি করে তারা ছোট বাহনটিতে জায়গা করে নিতে চেষ্টা করে। কেউ উঠে পড়ে ছাদে, কেউবা ঝুলে পড়ে জানালা ধরে। এদেরই হাত-পা ধরে ঝুলে পড়ে আরো কয়েকজন। কিছুক্ষনের মধ্যেই কুৎসিত বাহনটিকে কুৎসিততর প্রাণীগুলো ঢেকে ফেলে কার্পেটের মত। ভারে নুয়ে পড়া বাহনটি যক্ষ্মা রোগীর কাশির মত শব্দে স্টার্ট নিয়ে ধীরে ধীরে এগিয়ে যায় গন্তব্যের দিকে। এই হিংস্র প্রতিযোগিতার মাঝে বাহনটিতে যারা উঠতে পারেনি তারা চেয়ে থাকে অসহায় চোখে।


২০১৩ সালঃ
ঢাকা, বাংলাদেশ।

প্রায় হাজারখানেক মানুষ দাঁড়িয়ে আছে ফার্মগেটের মোড়ে। বাসের অপেক্ষায়।পাশেই একটা খোলা ডাস্টবিন। বাতাসে তাই একটা বোটকা গন্ধ। মোড়ে দাঁড়িয়ে থাকা নিম্ন ও নিম্ন মধ্যবৃত্ত মানুষগুলো এমন পরিবেশের সাথে ভালভাবেই অভ্যস্ত...

ওয়েল, বাকি গল্পটা আপনি জানেন, খুব ভাল করেই জানেন।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×