somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Con-ফিউশন

২১ শে জুন, ২০১৩ বিকাল ৪:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাতি হিসেবে আমরা অনেক কনফিউজড।এদেশের রাজনৈতিক ব্যক্তিত্বরা কখন কোন দলে যাবেন তা নিয়ে কনফিউজড থাকেন। অর্থনীতিবিদরা দুধে না মদে কর আরোপ করবেন তা নিয়ে মাথার চুল ছেড়েন। এমনকি ক্রিকেট মাঠে রান নেব নাকি নেব না এই করতে করতে ক্রিকেটেররা রান আউট হন। কনফিউশন সর্বত্র। তবে সব কনফিউশনের মাত্রা বোধহয় ছাড়িয়ে গেছে আমাদের প্রবাদ-প্রবচন গুলো। নিচের উদাহরণগুলো পড়ে কেউ আরও কয়েক কাঠি কনফিউজড হয়ে গেলে লেখক দায়ী নয় :P

১.
প্রথমে একটা পুরোনো জোকস-
রহিম সাহেবঃ বুঝলেন ছেলেটা অনেক দুষ্টামী শুরু করেছে। ওর জ্বালায় বাসায় টেকা কঠিন হয়ে পড়ছে।
করিম সাহেবঃ বাসা থেকে বের করে দিন। কথায় আছে "দুষ্টু গরুর চেয়ে শুন্য গোয়াল ভালো।"
রহিম সাহেবঃ "তা কি করে করি বলুন? একটাই তো ছেলে আমার।"
করিম সাহেবঃ রেখে দিন কথায় আছে। 'নাই মামার চেয়ে কানা মামা ভালো।'

২.
কোন অভিজাত খাবার খেতে গিয়ে যদি না খেতে পারেন তবে শুনতে হতে পারে,'কুত্তার পেটে ঘি হজম হয় না।' এই ভেবে আবার গপাগপ সব খেয়ে ফেলবেন না যেন। হয়ত একটু পরেই হয়ত শুনতে হবে
'পোড়ামুখে সব ভালো লাগে'। তখন আপনার পোড়াকপাল দেয়ালে চাপড়ানো ছাড়া আর উপায় থাকবে না।

৩.
আভিজাত্য মৃত্যুর পড়েও অটুট থাকে। কারন 'হাতি মরলেও লাখ টাকা।' তবে ভুলেও যেন মরার আগে খাদে পড়তে যাবেন না, কেননা 'হাতি খাদে পড়লে চামচিকাও লাথি মারে।'

৪.
যেকোন কাজের শুরুটা ভালো না হলে সে কাজে সফল হওয়া অনেক কঠিন। কারন 'বিসমিল্লায় গলদ' বলতে একটা কথা আছে। এই কথা চিন্তা করে যখন হাল ছেড়ে দিতে যাবেন তখন মনে পড়বে,
'একবার না পারিলে দেখো শতবার।'

৫.
মহান হতে হলে বংশপরিচয় লাগে না, কর্মই আসল। ছোটবেলায় শুনেছেন নিশ্চয়ই
'নহে আশ্রাফ যার আছে শুধু বংশ পরিচয়
সেই আশ্রাফ জীবন যাহার পূন্য কর্মময়।'

এই পঙক্তিতে উদ্ভুত হয়ে বংশ পরিচয় ছাড়াই আশ্রাফ হতে গেলে পড়বেন বিপদে। লোকে স্রেফ 'গোবরে পদ্মফুল' বলেই উড়িয়ে দেবে।

৬.
স্মরণ করুন পুলিশকে শুনবেন 'চোরের মনে পুলিশ পুলিশ।'
স্মরণ করুন কোন চোরের কথা, শুনবেন 'চোরে চোরে মাসতুতো ভাই।' আল্টিমেটলি আপনাকে চোর বানানো হবে। ইটস সিম্পল :P

৭.
নদীর পানি ঘোলা ভালো
জাতের মেয়ে কালো ভালো।

......উহু আপনি তো এটাও শুনেছেন
আগে দর্শনধারী পরে গুণ বিচারি

৮.
শত প্রতিকূলতা আর হতাশার মাঝেও আমরা আশার বেলুন উড়াই। আশায় বুক বাঁধি। কেননা আমরা জানি যতক্ষন শ্বাস ততক্ষন আশ । কিন্তু সেই আশার বেলুন হঠাৎ চুপসে যায়, যখন শুনি 'অতি আশে সর্বনাশ।'




৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×