somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেইসবুক সেলিব্রিটি হবার সোলেমানী তরিকা :-B :-B

২৮ শে জুন, ২০১৩ বিকাল ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেইসবুক আজকাল সেলিব্রিটিতে সয়লাব। সেলিব্রিটি ফেইসবুকার খুক করে কাশলেও তাতে দুই-তিন হাজার লাইকের সুনামী, কমেন্টের মহাসেন আর শেয়ারের বন্যা বয়ে যায়। এইসব দেখে যে কারো মনে সেলিব্রিটি হবার খায়েস জাগতে পারে। আর নয় অপেক্ষা এবার আপনিও হতে পারবেন সেলিব্রিটি। অনুস্মরণ করুন নিচের ধাপগুলো --

নাম নির্বাচনঃ বিখ্যাত ফেসবুক সেলিব্রিটি হবার প্রথম ধাপ নাম নির্বাচন। ভুলেও নিজের নাম ব্যবহার করবেন না। এক্ষেত্রে যতটা সম্ভব উদ্ভট নাম নির্বাচন করুন। নামগুলো এই টাইপ হতে পারে- মহাজাগতিক টিকটিকি, শুভ্র শুক্রাণু, হাইব্রিড বটগাছ, বুদ্ধিমান বলদ, ম্যাটাডোর বলপেন ইত্যাদি।

বন্ধু নির্বাচনঃ আপনি যেহেতু সেলিব্রিটি হতে যাচ্ছেন আপনার বন্ধুরাও হতে হবে সেলিব্রিটি। বিখ্যাত সেলিব্রিটিদের ফ্রেন্ড রিকোয়েস্ট সবসময় ফুল থাকে। কাজেই তাঁদেরকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন না। মেসেজ দিয়ে তাদেরকে অনুরোধ করুন আপনাকে এড করার জন্য। "আপনি উনাদের অনেক দিনের ফ্যান, উনাদের লিখা পড়লে আপনার নেত্রকোনা প্লাবিত হয়"- ইত্যকার নানাভাবে অনুনয় বিনুনয় করে মেসেজ পাঠান। উনারা সর্বোচ্চ একদিন ঝুলিয়ে রাখার পর আপনাকে এড দিবেন। এই কাজ করতে মোটেও হীনমন্যতায় ভুগবেন না। মনে রাখবেন, "বড় যদি হতে চাও ছোট হও আগে।"

পোষ্টঃ পোষ্ট দিন হাওয়া বুঝে। হাওয়া বুঝতে আপনাকে আবহাওয়াবিদ হতে হবে না। "কখন পাবলিক কি বেশী খাচ্ছে" এতটুকু কমন সেন্স থাকলেই চলবে। যেমন এখন ফেসবুকে চলছে মাহজাবিন রঙ্গ। আপনিও এই স্রোতে গা ভাসিয়ে পোষ্টের শেষে লিখুন "আজকে এত্তগুলা গরম।" সম্প্রতি সংসদে অশ্লীল বাক্যবিনিময়ও ফেসবুকের হট টপিক। আপনি চাইলে 'মাহজাবিন' আর 'সংসদ' মিলিয়ে একটা ফিউশন স্ট্যাটাস দিতে পারেন, যেমন "আমি এত্তগুলা মাননীয় স্পীকার হয়ে গেলাম।" কিংবা "এত্তগুলা চুদুরবুদুর তুমি।"

উচ্চ প্রজনন ক্ষমতাঃ সেলিব্রিটি হতে হলে আপনার স্ট্যাটাস প্রজনন ক্ষমতা হতে হবে হ্যামিলনের ইঁদুরগুলোর চেয়েও বেশী।ঘন্টায়-ঘন্টায় এবং সম্ভব হলে প্রতি মিনিটে-মিনিটে আপনাকে স্ট্যাটাস প্রসব করতে হবে। স্ট্যাটাস দেয়ার ক্ষেত্রে একটু মাথা খাটান যেমন, "হ্যালো বন্ধুরা আমি বাথরুমে, বাথরুম করি।" এই টাইপ স্ট্যাটাস দিলে ফ্লপ খাওয়ার সম্ভাবনা বেশী। তাই কথাটাকে একটু উল্টিয়ে স্ট্যাটাস দিন এভাবে- "আজকাল পোলাপাইন বাথরুমে গেলেও স্ট্যাটাস দেয়,"হ্যালো বন্ধুরা আমি বাথরুমে, বাথরুম করি"

হারাম ও মাকরূহঃ ফেসবুক সেলিব্রিটিদের জন্য নিজের স্ট্যাটাস নিজে লাইক দেয়া হারাম এবং নিজের পোষ্ট নিজে কোন গ্রুপ কিংবা পেইজে শেয়ার দেয়া মাকরূহ। শয়তানের ওয়াসওয়াসা শুনে ভুলেও নিজে লাইক দিয়ে লাইক সংখ্যা বাড়াতে যাবেন না। সর্বদা ইয়াদ রাখবেন সবুরে মেওয়া ও লাইক উভয়েই ফলে।

এই পোষ্টটা আর বড় হলে ফেসবুক স্ট্যাটাস হিসেবে দেয়া যাবে না। কাজেই এখানেই শেষ। বাব্বাই B-)) B-))
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৩ বিকাল ৩:০৪
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×