somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আধুনিক ব্যাঙ রাজকুমার

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অনেক অনেক দিন আগের কথা। এক দেশে ছিল এক রাজা। রাজার খুব সুন্দর কিউট একটা মেয়ে ছিল। রূপে, গুণে, হটনেসে রাজকন্যা ছিল অতুলনীয়। একদিন রাজকন্যা প্রাসাদের বাইরে তার ডায়মন্ডের বাটন বসানো আইফোন 5 দিয়ে বন্ধুদের সাথে চ্যাট করছিল। এমন সময় হঠাৎ তার ড্যাডি ওরফে রাজার ফোন। প্রচন্ড ভাইব্রেশনে কেঁপে উঠলো আইফোন। এতে কিউট রাজকন্যা ভড়কে যায়, এবং তার হাত থেকে আইফোনটি পাশের একটা কুয়ার মধ্যে পড়ে যায়। আইফোন শোকে কাতর কিউট রাজকন্যা কুয়ার পাড়ে বসে কাঁদতে লাগলো। সেই কুয়ার মধ্যে থাকত এক ব্যাঙ। কান্না শুনে ব্যাঙ কুয়া থেকে উপরে উঠে আসলো। সে রাজকন্যাকে জিজ্ঞেস করলো,"What's up girl! why are you crying?"
(জ্বী ইংলিশে জিজ্ঞেস করেছিল। যেহেতু ব্যাঙ অন্য একটা দেশের রাজকুমার সে এই দেশের ভাষা জানার কথা না। বাধ্য হয়ে তাকে আশ্রয় নিতে হয় স্পোকেন ইংলিশের। কি? বরাজকুমার ব্যাঙ হল কি করে?..... এক ডাইনীবুড়ী মন্ত্র পড়ে রাজকুমারকে ব্যাঙ বানিয়ে রেখেছিল। শর্ত ছিল যদি কোন হট মেয়ে ব্যাঙ এর সাথে ডিনার করে এবং এক রাত ঘুমায় তবে ব্যাঙ আবার রাজকুমার হয়ে যাবে। বাই দ্য ওয়ে, স্পয়লার এলার্ট! )

ব্যাঙের প্রশ্ন শুনে রাজকন্যা চমকে যায়। যেহেতু রাজকন্যা অনেক হট ছিল কাজেই ব্যাঙ যে কথা বলতে পারে না এতটুকু বোঝার মত ঘিলু তার ছিল না। রাজকন্যা উত্তর দিল,"আমার সাধের আইফোন 5 রাজকন্যা এডিশন কুয়ার মধ্যে পড়ে গেছে।"

ব্যাঙ হেসে বলে,"(ইংলিশে) তাতে কি হয়েছে? তোমার ড্যাডিকে বল। এক্ষুনি তোমাকে গ্যালাক্সি এস 4 কিনে দিবে।"

রাজকন্যা উত্তর দেয়,"কিন্তু আমার এই আইফোনটাই লাগবে। এতে যে জাস্টিন বেইবারের নাম্বার সেভ করা আছে, ভেউউউউ। "

ব্যাঙ মনে মনে ভাবে,"এই সুযোগে যদি রাজকন্যার সাথে ডিনার করতে পারি এবং একরাত থাকতে পারি তবে আবার আমি রাজপুত্র হয়ে যাব।" যেই ভাবা সেই কাজ। ব্যাঙ রাজকন্যাকে প্রস্তাব দেয় যে সে রাজকন্যার আইফোন কুয়া থেকে তুলে দিবে তবে এক শর্তে। রাজকন্যা ব্যাঙকে প্রাসাদে নিয়ে যেতে হবে এবং এক সাথে ডিনার এবং ঘুমাতে হবে।

রাজকন্যা মনে মনে ভাবে,"হাতি ঘোড়া গেল তল, ব্যাঙ বলে কত জল?" একরাতেরই তো ব্যাপার। রাজকন্যা তাই রাজি হয়ে গেল। ব্যাঙ এক লাফে কুয়া থেকে আইফোন তুলে আনলো। (আনার পথে অবশ্য সে জাস্টিন বেইবার এর নাম্বার ডিলেট করতে ভুলেনি। ) আইফোন সে তুলে দিল রাজকন্যার হাতে। আইফোন ফিরে পেয়ে রাজকন্যা তো বেজায় খুশি। শর্ত মত রাজকন্যা ব্যাঙকে সাথে নিয়ে প্রাসাদে রওনা দিল। তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। রাজকুমার মনে মনে ভাবে,"খাড়া, ছেমড়ি একবার রাজপুত্র হইয়া নেই। লাঞ্চ করমু মেগান ফক্সের লগে, ডিনার করমু এমা ওয়াটসনের লগে।" আর রাজকন্যা মনে মনে ভাবে,"আহা! এই ব্যাঙটা যদি জাস্টিন বেইবার হত!" এই ভাবতে ভাবতে তারা প্রাসাদে পৌঁছে গেল।

সেদিন প্রাসাদে এক বিখ্যাত অথিতি এসেছিলেন। প্রাসাদের নিয়ম অনুযায়ী রাজা সপরিবারে সেই বিখ্যাত অথিতির সাথে ডিনার করবেন। ডিনার টেবিলে রাজকন্যার ডাক পড়ল। রাজকন্যা ব্যাঙকে সাথে নিয়েই ডিনার টেবিলে হাজির হল। রাজা সেই বিখ্যাত অথিতির সাথে রাজকন্যার পরিচয় করিয়ে দিলেন,"মা! ইনি হচ্ছেন ম্যান ভার্সেস ওয়াইল্ড খ্যাত বেয়ার গ্রিলস।উনার সাথেই আমরা তোমার বিয়ে ঠিক করেছি। হ্যালো বলো।" বেয়ার গ্রিলস আচমকা রাজকন্যার হাত থেকে ব্যাঙটি ছোঁ-মেরে নিয়ে ছিড়ে দু-টুকরা করে ফেললো। একটা টুকরা মুখে ঢুকাতে ঢুকাতে রাজকন্যার দিকে তাকিয়ে বললো,"নাইস টু মিট ইউ।"

উপদেশঃ১
অতি লোভে তাতী নষ্ট।
উপদেশঃ২
পাগলে কি না বলে? বেয়ার গ্রিলস কিনা খায়?
উপদেশঃ৩
এক গল্পে দুটোর বেশী উপদেশ আশা করা ঠিক না।
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১:৩৪
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×