১.
তেরটা তীর এসে বিঁধেছিল আমার পিঠে
আনলাকি থার্টিন এর সেই তের
অথচ আমি ব্যাথাই পাইনি।
মানুষের ছুড়ে দেয়া উপহাসের তীর গুলো তো প্রতিদিনই বিঁধছে,
মাঝে মাঝে রক্তও ঝরে পরে সেই ক্ষত থেকে,
তবুও কোনো অনুভুতি আসেনা।
আমার এখন আর কারো উপর রাগ হয়না,
কস্ট পেতে তো সেই কবেই ভুলে গেছি,
আনন্দ কি জিনিস? সে জানতাম এক সময়।
আজ আমি পাথর মানব। চুপচাপ দেখে যাই খালি সবকিছু।
আমি কারো মত নই, কেউ আমার মত নয়।
২.
ল্যাম্পপোস্ট এর তারে বসা কাকটাকে দেখলে কেমন জানি হিংসা হয়,
ইশ, কি নির্ভার জীবন...

সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




