somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ত্বকে কুমড়োর উপকারিতা

০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফ্যাশন ও ত্বক বিশেষজ্ঞদের মতে শীতে নারীর প্রিয় বন্ধু হতে পারে কুমড়ো। অবশ্য পুরুষকেই বা বাদ দিই কেন? ত্বকের কারবারি কি নারী একাই? এই শীতে বিউটিশিয়ানরা জানাচ্ছেন, কুমড়োর মাহাত্ম্য আমরা অনেকেই সঠিক চিনে নিতে পারিনি। কিন্তু ওই গোল, কুতকুতে, খেতে ভালমন্দ মিশিয়ে সব্জির গুণপণা নিয়ে একেবারে উচ্চকণ্ঠ বিশেষজ্ঞরা। পেলব, কোমল, তদুপরি গ্লোয়িং ত্বক পেতে কুমড়োর এক-দুটো না, প্রায় হাফ ডজন কেরামতি স্বীকৃত তাঁদের কাছে।

কুমড়োর বৈজ্ঞানিক ব্যাখ্যা বলছে, এতে প্রচুর পরিমাণ অ্যান্টি অক্সিডেণ্ট আছে। ফলে, শীতের পূর্ণমাত্রায় হুল্লোড়ে যে পরিমাণ অতিরিক্ত তেল-মশলা শরীরে যাচ্ছে, তা পরিষ্কার করে ত্বককে সুস্থ রাখতে কুমড়ো কার্যকর বইকি। বেকবাগানের হেলথ হাব-এর ক্লিনিংকে বসে ডায়েটিশিয়ান চিন্ময় সান্যাল জানাচ্ছেন, ‘শীতকালে ত্বক এমনিতেই রুক্ষ হয়ে যায়। বাতাসের আর্দ্রতা কমলে ত্বক খসখসে হতে বাধ্য। কিন্তু শরীরে প্রচুর পরিমাণ ভিটামিন এ থাকলে সেই প্রবণতা অনেক কমে। ভিটামিন এ সমৃদ্ধ ক্যাপসুল দিয়ে নানা রকম মাসাজ এর ওপরে গ্লোয়িং ত্বকের চাহিদা মেটায়। শীতের সব্জির মধ্যে গাজর আর পালং শাকে ভিটামিন এ-র কথা আমরা অনেকেই জানি। কিন্তু কুমড়োও খুব উপকারী এই ক্ষেত্রে। কুমড়োতে প্রচুর পরিমাণ বিটা ক্যারোটিন থাকে। আর থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। শরীরে প্রবেশ করে তা ভিটামিন এ-তে পরিণত হয়। ফলে উপযুক্ত জল সরবরাহে ত্বকের পেলবতা বজায় থাকে।’

এবার বরং একটু দেখে নেওয়া যাক ডায়েট চার্ট অনুযায়ী কুমড়োর ত্বকমান্যতার ভাগ কতটুকু। বিশেষজ্ঞ মতে, আধ কাপ কুমড়োর রসে প্রায় ১ লিটার বোতলের পরিমাণে ইমিউনিটি বাড়ানোর ভিটামিন থাকে। আর থাকে তত পরিমাণ আলফা ক্যারোটিন। তা ত্বক এবং চুলের জেল্লার জন্য বেশ উপকারী। কুমড়োর বৈজ্ঞানিক ব্যাখা বলছে, রুটির চেয়ে এতে ক্যালোরি কম। সকালে হাত রুটি খেয়ে যে পরিমাণ ফাইবার আর ক্যালোরি নিলেন, তা এক বাটি কুমড়ো সেদ্ধর কাছে কিছুই না। একটা রুটিতে থাকে ৭০ শতাংশ ক্যালোরি। আর আধ কাপ কুমড়ো সেদ্ধয় ৫০ শতাংশ ক্যালোরি এবং রুটির দ্বিগুন পরিমাণ ফাইবার। আর শুধু ত্বক কেন? কুমড়োর অ্যান্টি-অক্সিডেন্ট ফরমুলা বয়সজনিত ছানি বা দৃষ্টিতে স্বল্পতার বিরুদ্ধে কাজ করে। হাই মাইনাস পাওয়ারের ফলে শীতকালে চোখ ড্রাই হয়ে যাওয়ার যাঁদের প্রবণতা, ডাক্তাররা সকালে উঠে এক কাপ কুমড়োর রস খেতে পরামর্শ দিচ্ছেন তাঁদের। শীতের শরীরে পটাসিয়াম বেশ প্রয়োজন। ঠান্ডায় জবুথবু শরীর কম পরিশ্রম করতে চায়। ফলে মাসল ইত্যাদির সঠিক ব্যায়াম হয় না। ফলে মাসল ক্র্যাম্প জাতীয় সমস্যা হামেশাই দেখা দেয়। খাবারের পাতে প্রতিদিন কুমড়ো থাকলে এই সমস্যা কিন্তু অনেক কমে বলে দাবি বিশেষজ্ঞদের। হাড়ের মেরামতিতেও নাকি কুমড়োর জুড়ি নেই। হাড় শক্ত করতে ক্যালসিয়ান জোগান দেয় কুমড়ো। এর ক্রিপটক্সানথিন আর্থাইটিসের কষ্টও দূর করে।

ত্বক বিশেষজ্ঞ সোমি জানাচ্ছেন, ‘আমাদের অনেক বিউটি প্রোডাক্টে আমরা কুমড়ো ব্যবহার করি। কুমড়োর রস খেতে আপত্তি থাকলে, সেদ্ধ কুমড়ো যদি ব্রেকফাস্ট টেবিলে থাকে, শীতের রুক্ষ ত্বকের সমস্যা মিটে যাবে। আর স্নানের আগে কুমড়ো আর গাজরের রস দিয়ে ভাল করে মাসাজ করে আধ ঘন্টা রেখে যান করে নিন। দেখুন ত্বক কেমন জেল্লা দেয়।’ তবে খাবারের বিকল্প তো আর কিছু নেই। রস মাখাও হল। আবার নানা রকম রেসিপি দেখে কুমড়োর বহু পদ বানিয়ে সুস্বাদু খাবারও না হয় পাতে থাকল। জেল্লাময় ত্বকের প্রশংসার জন্য এটুকু করতে ক্ষতি কি?
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×