somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওয়েবসাইট ব্লক করতে চান?

২৭ শে মে, ২০১২ রাত ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনার বাসার বা অফিসের কম্পিউটার হয়তো অনেকেই ব্যবহার করেন। কাজের সময়ও হয়তো অনেকে ফেসবুক বা অন্য কোনো সাইটে অনেক সময় ব্যয় করেন। তাছাড়া পর্নো সাইটগুলো সব সময় শিশুদের কাছ থেকে দূরে রাখতে হয়। আপনি ওয়েব ব্রাউজারের History-তে ক্লিক করেই দেখতে পারেন বাসার বা অফিসের অন্যরা কোন সাইটগুলোতে ভিজিট করেন।
প্রয়োজনে অনেক সময় বিভিন্ন ওয়েবসাইট ব্লক করার প্রয়োজন হয়। আপনি ইচ্ছা করলে খুব সহজেই আপনার কম্পিউটারে বিভিন্ন ওয়েবসাইট ব্লক করে রাখতে পারেন। তাহলে আর এই কম্পিউটার দিয়ে ওই সাইটগুলোতে কেউ ভিজিট করতে পারবে না। ওয়েবসাইট সাধারণত দুই ভাবে ব্লক করা হয়ে থাকে। ১. আইপি অ্যাড্রেস দিয়ে ২. কম্পিউটার থেকে। আইপি অ্যাড্রেস দিয়ে কোনো ওয়েবসাইট ব্লক করলে আইপি অ্যাড্রেস পরিবর্তন করলেই ওই সাইটে প্রবেশ করা যায়। কম্পিউটার থেকে কোনো ওয়েবসাইট ব্লক করার জন্য প্রথমে C:/windowsystem32/drivers/etc ঠিকানায় গিয়ে hosts ফাইলে মাউস রেখে ডান বাটনে ক্লিক করে open-এ ক্লিক করুন। এখন Notepad নির্বাচন করে ok-তে ক্লিক করুন। hosts ফাইলটি ওপেন হলে দেখবেন শেষ লাইনে 127.0.0.1 localhost লেখা আছে। এখন যে ওয়েবসাইটটি ব্লক করতে চান তার ঠিকানা 127.0.0.1 localhost-এর পরের লাইনে লিখুন। যেমন, আপনি যদি http://www.facebook.com সাইটটি ব্লক করতে চান তাহলে 127.0.0.1 localhost-এর পরের লাইনে লিখুন 127.0.0.1 http://www.facebook.com। এখন hosts ফাইলটি সেভ করুন। এখন থেকে আপনার কম্পিউটার দিয়ে আর ফেসবুক ওপেন হবে না। একইভাবে আপনি একাধিক ওয়েবসাইটও ব্লক করতে পারবেন। আবার আনব্লক করতে চাইলে একইভাবে 127.0.0.1 localhost-এর পরের লাইনগুলো ডিলিট করে দিয়ে সেভ করুন।
লিংক: Click This Link
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

×